শরীর সুস্থ রাখতে ও দীর্ঘজীবী হতে আপনিও ভরসা রাখতে পারেন এই টিপসগুলির ওপর
দীর্ঘজীবী হতে কে না চায় বলুন! তবে বাধ সাধে শরীরের নানান সমস্যা। কারোর হাতে ব্যথা তো কারোর পায়ে ব্যথা।
আবার কারোর কারোর মাথায় ব্যথা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা সকলেরই প্রায় কমবেশি লেগে থাকে। তাই এটি থেকে বেরোতে, শরীর সুস্থ রাখতে ও দীর্ঘজীবী হতে মানুন এই বিশেষ টিপসগুলি।

- সুষম খাবার খান
শরীর সুস্থ রাখতে ও দীর্ঘজীবী হতে নিত্যদিন সুষম খাদ্য খান। যেমন- ফল, শাকসবজি, গোটা শস্য, চর্বি বিহীন প্রোটিন ইত্যাদি খান। প্রক্রিয়াজাত খাবার একদমই খাবেন না। চিনি খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার শরীর ভালো থাকবে। ডায়াবেটিসের ঝুঁকি কমবে। হৃদরোগে আক্রান্ত হবেন না। আবার ক্যানসার রোগের ঝুঁকি কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- নিজেকে সক্রিয় রাখুন
শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, দীর্ঘজীবী হতে অবশ্যই সক্রিয় রাখুন নিজেকে। রোজ ব্যায়াম করুন। সকাল বেলা জোরে জোরে হাঁটুন, সাইকেল চালান, সাঁতার কাটুন। এতে আপনার ওজন নিয়ন্ত্রনে থাকবে। হাড় আরোও উন্নত হবে। মেজাজ ফুরফুরে থাকবে। অস্টিওপোরোসিস ও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে। সেই সঙ্গে নিজেকেও কিন্তু খুব ফিট লাগবে।
- পর্যাপ্ত পরিমাণে ঘুমান
শরীর সুস্থ রাখতে নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। প্রতিটি মানুষের ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো দরকার। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমালে আপনার মেজাজ ঠিক থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন। শরীর সুস্থ থাকবে।
- মানসিক চাপ কমান
মানসিক চাপ খুব বড় চাপ। তাই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এতে আপনি ভালোভাবে শ্বাস নিতে পারেন। সেই সঙ্গে আপনারও শরীর সুস্থ থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়বে। এতে আপনার মানসিক চাপ কমবে। মানসিক চাপের কারণে অনেকেই বড় বড় রোগে আক্রান্ত হন। তাই আগেই সাবধান হোন।
- হাইড্রেট রাখুন নিজেকে
দীর্ঘজীবী হতে শরীরকে হাইড্রেট রাখুন। আপনার শরীরের ক্ষতি করে এমন খাবার এড়িয়ে চলুন। প্রত্যেকদিন ৪ লিটার করে জল খাওয়ার চেষ্টা করবেন। এতে শরীর হাইড্রেট থাকবে। অন্ত্র ভালো থাকবে। মদ খাবেন না। শরীরকে কখনোই ডিহাইড্রেট হতে দেবেন না। প্রচুর পরিমাণে পুষ্টি সম্মত খাবার খাওয়ার চেষ্টা করুন। এই টিপসগুলি মেনে আপনিও হতে পারেন দীর্ঘজীবী, সেই সঙ্গে থাকবেন পুরোপুরি ফিট।












Click it and Unblock the Notifications