গরমে চুলের একেবারে দফারফা হয়ে গেছে, এই টিপসগুলি মানলেই হবে কেল্লাফতে

এই প্রখর সূর্যের তাপে সকলেরই দিশেহারা অবস্থা। কড়া রোদ্দুরে ঘরের বাইরে বেরোতে পারছেন না কেউই। তবে ঘরে থেকেও যে শান্তি মিলছে তা কিন্তু নয়। ঘেমে নেয়ে একাকার হচ্ছেন সকলে।

মহিলারা রান্নার জন্য যখন রান্নাঘরে ঢুকছেন তখন তারা আর শান্তি পাচ্ছেন না। মাথা দিয়ে টপটপ করে ঝড়ে পড়ছে ঘাম। এইসময় চুলের যত্ন নিতে হয় সকলেই। গরমে কীভাবে চুলের যত্ন নেবেন, দেখুন।

hair

  • চুল ভেজা থাকে

গরমে সকলেরই ঘামে সব সময় চুল ভেজা থাকে। চুলে সব সময়ই দুর্গন্ধ হতে থাকে। তাছাড়াও চুল তেলতেলে থাকে অনেকের। আবার অনেকের চুল শুকিয়ে যায়।

  • রোজ চুল ধোবেন

গরমকালে রোজ চুল ধোবেন অর্থাৎ স্নান করবেন। নিয়মিত চুলে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধোবেন। পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন চুলকে। দেখবেন যাতে চুলে ময়লা না পরে।

  • মাথায় তেল দেবেন

এই সূর্যের প্রখর তাপে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। তাই চুল ভালোভাবে ধোয়ার পরে ও আগে মাথায় তেল দেবেন। শুষ্ক কখনোই রাখবেন না। গরমকালে মাথায় তেল দিলে চুল আপনার নরম থাকবে। সেই সঙ্গে মাথার তালুও কিন্তু শান্ত থাকবে।

  • সিরাম ব্যবহার করবেন

যদি আপনার চুল কালার করা থাকে তাহলে কিন্তু চুলের অবশ্যই সিরাম ব্যবহার করবেন। আবার আপনি মাথার চুল শ্যাম্পু করার পর কন্ডিশনারও ব্যবহার করতে পারেন। এতে চুল আপনার সহজে ভেঙে যাবে না এবং চুলের গোড়াও শক্ত হবে।

  • দই দিয়ে মেসেজ করবেন

চুল ভালো রাখতে গরমকালে মাথার চুল এবং ত্বকে আপনি সামান্য পরিমাণ দই দিয়ে চুল মেসেজ করতে পারেন। এতে আপনার মাথায় যদি চুলকানি বা কোনও খুশকি থাকে তা থেকেও রেহাই মিলবে।

  • বরফ দিয়ে চুল ধোবেন

সপ্তাহে একবার বরফ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল সহজে কুঁকড়ে যাবে না এবং স্ট্রেট থাকবে। তাছাড়াও চুলের কখনোই কোনও দুর্গন্ধ হবে না।

  • চুল কাটবেন

আপনার চুলের গোড়া ফেটে যায় বা চুল নষ্ট হয়ে যায় দ্রুত চুল কেটে ফেলবেন। তাহলে কিন্তু চুল আপনার সহজে নষ্ট হবে না।

  • হেনা করুন

চুল ভালো রাখতে আপনি হেনা করবেন। হেনা করার পরে মাথায় শ্যাম্পু আর কন্ডিশনার দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে আপনার চুল কিন্তু খুব সুন্দর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+