সারাদিন ল্যাপটপে কাজ করে চোখের বারোটা বাজাচ্ছেন, রেহাই পেতে কী করবেন, জানুন
বর্তমান সময়ে অনেকেই বারো থেকে তেরো ঘন্টা ল্যাপটপের স্কিনের দিকে তাকিয়ে কাজ করেন। এর জন্য কিন্তু চোখের দফারফা হয়ে যায়। শুধু তাই নয়, চোখে ব্যথা হয়, চোখ খুব ক্লান্ত লাগে ,চোখে কালো হয়।
আবার অনেকের চোখ লাল হয়ে যায়। সেই সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে আসে। এতে চোখে নানান সমস্যা হতে থাকে। তাই চোখ ভালো রাখতে আপনাকে নিত্যদিন এগুলি মেনে চলতে হবে, জানুন কী কী মানবেন।

- জলের ঝাপটা দিন
অনেকক্ষণ কাজ করলে অনেকের চোখ ঝাপসা লাগে, আবার অনেকের চোখের মণি ঝাপসা হয়ে আসে। এই কারণে আপনি যদি আপনার চোখ ভালো রাখতে চান, তাহলে অবশ্যই বারবার চোখের জলের ঝাপটা দিন। ভালো পরিষ্কার জলে চোখের ঝাঁপটা দিন। এতে আপনার চোখ কখনোই শুকিয়ে যাবে না। চোখের দৃষ্টিশক্তিও কমবে না।
- গোলাপের জল দিন
আপনিও কি সারাদিন ল্যাপটপের কাজ করেন, যার জন্য আপনার চোখের বারোটা বেজে আছে। চোখ লাল হয়ে যাচ্ছে, সেই সমস্যা কমাতে আপনি নিত্যদিন চোখে গোলাপের জল ছিটিয়ে দিন। গোলাপের জল চোখ ভালো রাখতে সাহায্য করে। বাজারে কিন্তু গোলাপ জল কিনতে পাওয়া যায়। তা কিনে এনে এক থেকে দু’ফোটা নিয়ে চোখে ছিটিয়ে দিন। দেখবেন চোখ অনেক পরিষ্কার থাকবে।
- ত্রিফলা গুঁড়ো দিন
চোখ ভালো রাখতে ত্রিফলা গুঁড়ো করেও খেতে পারেন। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ত্রিফলাকে ধরা হয়। তাই দৃষ্টিশক্তি বাড়াতে আপনিও কিন্তু খেতেই পারেন ত্রিফলা গুঁড়ো।
- ঘি খান
বিশেষজ্ঞদের মতে, ঘিতে অনেক উপকার রয়েছে। তাই আপনি যদি নিত্যদিন ঘি খেতে পারেন। তাহলে দৃষ্টিশক্তি বাড়বে। এতে চোখে কোনও কষ্ট হবে না। এতে চোখ কখনোই লাল হবে না।
- নাভিতে সরষের তেল দিন
আর যদি আপনার চোখ সবসময় ভালো রাখতে চান , চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চান তাহলে নিত্যদিন নাভিতে অল্প করে হলেও সরিষার তেল দিন। এতে আপনার চোখের সমস্যা হবে না। পেট ও ত্বকেও কোনও সমস্যা হবে না।
- ঘাসের ওপর হাঁটুন
বিশেষজ্ঞদের মতে, চোখের সমস্যা দূর করতে, চোখে লাল ভাগ কমাতে ঘাসের উপর হাঁটুন। সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটলে আপনার দৃষ্টি শক্তি হু হু করে বাড়তে থাকবে। তবে চোখের যদি আর কোনও সমস্যা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications