গরমের মরসুমে কীভাবে শরীরকে ফিট রাখবেন, নিত্যদিনই বা কী খাওয়া জরুরি, জানুন
গরমে শরীর সুস্থ রাখার সকলেরই খুব দায় হয়ে পড়ে। এসময় প্রচুর পরিমাণে জল খেতে হয়। পেট ঠান্ডা রাখতে হয়। না হলে শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়। এতে হজম শক্তি কমে যায়। রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়।
এতে হার্টেরও নানা রকম সমস্যা দেখা দেয়। আবার সুগারও বাড়তে থাকে। তাই গরমকালে শরীর সুস্থ রাখতে এই টিপসগুলি মেনে চলতেই হবে। তবে কিন্তু আপনার শরীর ঠান্ডা থাকবে। দেখুন কী কী করবেন।

- কেন বাড়ে শরীরের তাপমাত্রা
গরমকালে যেহেতু ক্রমশ গরম বাড়তে থাকে। এই সময়ে শরীরের তাপমাত্রা কিন্তু প্রতিটা ব্যক্তির বাড়তে থাকে । যে কারণে প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে। এই সময় সূর্যের আলোতে গেলে হতে পারে হিটস্ট্রোক। যারা এই হিটস্ট্রোকে আক্রান্ত হন তাঁদের মাথা ঘুরবে, খাবার হজম হবে না, বমি পাবে না, শরীর খুব ক্লান্ত লাগবে। রক্তচাপ বাড়তে থাকবে। যারা উচ্চ রক্তচাপের শিকার বা যাদের ডায়াবেটিস রয়েছে তাঁরা হিটস্ট্রোকে বেশি আক্রান্ত হন।
- শশা ও তরমুজ খেতেই হবে
তাই এই গরমে নিত্যদিন আপনাকে খাদ্য তালিকায় শশা ও তরমুজ রাখতেই হবে। কারণ শশা ও তরমুজের প্রায় ৯২ শতাংশ জল থাকে। এতে আপনার খাবার দ্রুত হজম হবে। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। এমনকি কঠিন রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে তরমুজ আর শশা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
শরীর ঠান্ডা রাখতে আপনাকে খেতেই হবে পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে আপনি চা, স্যালাড, স্মুদি করে খেতে পারেন। এই পাতা খেলে নানান রোগ থেকে বাঁচা যায়। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় পুদিনা পাতা। এই পাতা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হজমে সমস্যা দূর হবে। সেই সঙ্গে শরীর হাইড্রেট রাখতে ভরসা রাখুন পুদিনা পাতার উপর।
- ডাবের জল খাবেন
আপনি কি জানেন শরীর যাতে ডিহাইড্রেট না হয় তার জন্য ইলেকট্রোলাইটের মাত্রা শরীরে বজায় রাখতে হবে। আর এর জন্য শরীরে জলের ঘাটতি হলে চলবে না। তাই নিত্যদিন আপনাকে খেতে হবে ডাবের জল। ডাবের জলে ভর্তির প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। শরীর ফিট থাকবে। প্রত্যেকটি কাজেই আপনি আরোও এনার্জি পাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications