গরমকালে কর্মক্ষেত্রে অলসতা কমাতে, শরীরকে সুস্থ রাখতে কী খাবেন আর কী খাবেন না, দেখুন

গ্রীষ্মকাল মানেই এক অস্বস্তিকর সময়, এসময় প্যাচপ্যাচে গরম আর ঘামে শরীর সবসময়ই ভিজে থাকে, সেই সঙ্গে শরীর ডিহাইড্রেট হতে থাকে। বাড়তে থাকে সানস্ট্রোকের ঝুঁকিও। তাই এসময়ে প্রচুর পরিমাণে জল খাওয়া শরীরের জন্য খুব ভালো। তবে কর্মক্ষেত্রে তো আর গরমের জন্য থেমে থাকবে না। তাই এই অলস ক্লান্ত শরীরকে নিয়েই সকলকে কর্মক্ষেত্রে পৌঁছতে হয়।

কমে কাজের গতি

কমে কাজের গতি

সেখানে গিয়ে কাজের গতি এবং ইচ্ছা দুটোই ক্রমশ কমতে থাকে। এতে বসের কাছে বকা খেতে হয় সকলকেই। যদি আপনার সঙ্গেও এমন হয় তাহলে সেখান থেকে বেরোতে এই টিপসগুলি মেনে চলুন এবং গরমে নিজের শরীরকে তরতাজা রাখতে মানতে পারেন এই টিপসগুলি।

কী জানালেন বিশেষজ্ঞরা

কী জানালেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে মৌসুমী ফল খাওয়ার শরীরের জন্য খুব ভালো। সেই সঙ্গে ফলগুলি অবশ্যই তাজা খাবেন। সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন। এতে কিন্তু আপনাদের শরীরে জলের ঘাটতিও পূরণ হবে।

মৌসুমী সবজি খান

মৌসুমী সবজি খান

গরমকালে মৌসুমী ফল ছাড়াও মৌসুমী সবজি খাওয়াও শরীরের জন্য খুব ভালো। এতে আপনার শরীরের জলের ঘাটতি যেমন মিটবে, ঠিক তেমনি শরীরে আপনার প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, আন্টিঅক্সিডেন্টের সঠিক পরিমান শরীরে থাকবে। মৌসুমী খাবার খেলে আপনাদের শরীরে বড় কোনও রোগ বাসা বাঁধতে পারবে না।

জল খান

জল খান

যারা বাইরে কাজ করছেন বা অফিস যাচ্ছেন নিত্যদিন, সেই সঙ্গে বয়স্ক ব্যক্তি, শিশু এবং যারা খেলাধুলা করেন তাদের কিন্তু গরমকালে নিজের শরীরের দিকে বিশেষ নজর নেওয়া উচিত। কারণ এতে রোদের তেজ আপনার শরীরে ঘামের সঙ্গে শরীরের লবণ ক্রমশ কমতে থাকে। তাদের শরীর আপনার ডিহাইড্রেট হয় এবং রক্তচাপ ক্রমশ কমতে থাকে। তাই বাইরে বেরোলে অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন। শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলছেন, দরকার না থাকলে দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে বাড়ির বাইরে না বেরোনোই ভালো।

পর্যাপ্ত পরিমাণে ঘুমান

পর্যাপ্ত পরিমাণে ঘুমান

অনেকেরই খুব গরমের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, তাতে কিন্তু শরীর অনেকটা ক্লান্ত হয়। তাই অনেক সময় আবার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থের ঘাটতির কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে। তবে পর্যাপ্ত পরিমাণেই ঘুমাবার চেষ্টা করবেন, না হলে শরীর ক্রমশক ক্লান্ত হতে থাকবে। এবং কর্মক্ষেত্রে গিয়ে কাজের ইচ্ছাও ক্রমশ কমবে।

এই ফলগুলো বেশি পরিমাণে খান

এই ফলগুলো বেশি পরিমাণে খান

গ্রীষ্মকালে যারা বাইরে বেরুন বা যারা ঘরেও থাকেন তাদের প্রচুর পরিমাণে জল খাবেন। এতে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্যতা বজায় থাকবে। সেই সঙ্গে সবুজ শাক-সবজি ফল প্রচুর পরিমাণে খাবেন। যেমন তরমুজ, কমলা লেবু, স্ট্রবেরির মতন ফল, তাছাড়া শশা প্রচুর পরিমাণে খেতে পারেন। এটা শরীরে যেমন জলের ঘাটতি মেটাবে ঠিক তেমন শরীরে ভিটামিনেরও ঘাটতি পূরণ করবে।

 ভাট পাতে খান এগুলি

ভাট পাতে খান এগুলি

গরমকালে নিত্যদিনের খাদ্য তালিকায় লেটুস, পালং শাক, মৌসুমি সবজি রাখতে পারেন, এগুলি আপনার শরীরকে হাইড্রেট রাখবে, সেই সঙ্গে শরীর ও থাকবে তরতাজা।

 কেন মেজাজ খিটখিটে হয় অনেকের

কেন মেজাজ খিটখিটে হয় অনেকের

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় গরম কালে কম পরিমাণে জল খাওয়ার কারণে শরীর হাইড্রেট থাকে না এবং শরীর ডিহাইড্রেট হলে অনেক সময় মেজাজেও খিটখিটে হয়ে যায়। সেই সময় আপনি যদি বাইরে বের হন সেই সময় আপনার হিট স্ট্রোকের সম্ভবনাও থাকে। তাছাড়াও যদি আপনি তাপমাত্রাকে শরীরের স্বাভাবিক চান তাহলে প্রচুর পরিমাণে জল খাবেন।

বারবার প্রস্রাব করবেন। আর এই সময়ে শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, তাই ঘাম হওয়ার কারণে শরীরের জল ও নুনের পরিমাণ ক্রমশ কমতে থাকে। তাই নুন চিনি লেবু দিয়ে জল মিশিয়েও খেতে পারেন।

কী কী এড়িয়ে চলবেন

কী কী এড়িয়ে চলবেন

তবে গরম কালে ক্যাফেইন, চা, কফি, আলকোহল এড়িয়ে চলুন। এগুলো কিন্তু শরীরকে ক্রমশ ডিহাইড্রেট করতে তোলে। যদি পারেন প্রচুর পরিমাণে জুস খেতে পারেন। ফলের জুস খেতে পারেন। তবে চিনি যুক্ত যে কোন জুস খাওয়া কিন্তু শরীরের পক্ষে তেমন ভালো নয়। এসময়ে প্রচুর পরিমাণে নোনতা খাবার এড়িয়ে চলুন। এগুলি আপনার রক্তচাপের পরিবর্তন ঘটাতে পারে।

 কোন ফল খাবেন

কোন ফল খাবেন

যদি পারেন প্রচুর পরিমাণে ফল, সবজি খাওয়ার পাশাপাশি শশা, তরমুজ কমলালেবু , বাঁধাকপি টমেটো, মূলো , সবুজ শাক-সবজি, স্ট্রবেরি, ক্যাপসিকাম খেতে পারেন। এগুলি আপনার শরীরকে খুব ভালো রাখবে।

শরীর সুস্থ রাখতে গরমকালে খান এগুলি

শরীর সুস্থ রাখতে গরমকালে খান এগুলি

গরমকালে মশলা , তেল ঝাল যুক্ত খাবার, তৈলাক্ত, উচ্চ প্রোটিনযুক্ত খাবার একদম খাবেন না ।এগুলি আপনার শরীর আরোও খারাপ করবে। যদি পারেন তুলসী পাতা খেতে পারেন। গ্রিন টি খেতে পারেন খেতে পারেন। নারকেলের জল খেতে পারেন , এগুলো আপনার শরীর খুব ভালো রাখবে।

ক্লান্তি কমাবেন কী ভাবে

ক্লান্তি কমাবেন কী ভাবে

অফিসে গেলে বাড়ি থেকে রান্না করা হালকা খাবার নিয়ে যান, যা রাখুন আপনার লাঞ্চ টেবিলে। গ্রীষ্মকালে হজম শক্তি কিন্তু একটু কমে যায়। তাই এই সময়ে প্রচুর পরিমাণে জল খাবেন এবং হালকা খাবার খান। তাহলেই আপনার শরীর ডিহাইড্রেট হবে না এবং শরীর থাকবে সুস্থ। কর্মক্ষেত্রে আপনি অনেকটাই সঠিকভাবে কাজ করতে পারবেন। ক্লান্তি কমবে অনেকটাই।

ছবি সৌ:পিক্সেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+