মহাকুম্ভ মেলায় যাচ্ছেন, শরীর ফিট রাখতে কী কী বিষয়ের ওপর নজর দেবেন আপনি, জানুন
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে মহাকুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। ১২ বছর পর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ মেলা। যেখানে হাজার হাজার ভক্তের ঢল দেখা গেছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা। যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। মহাশিবরাত্রিতে শেষ হবে এই মহাকুম্ভ মেলা।
এই কুম্ভ মেলায় নাগা সাধুরাও কিন্তু আসেন। বিদেশ থেকে হাজার হাজার মানুষের কুম্ভমেলা দেখতে আসেন। কথিত আছে, এই কুম্ভমেলায় গিয়ে যদি আপনি মনস্কামনা করেন এবং গঙ্গা স্নান করেন, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে। আপনি জীবনে সকল কাজেই এগোতে পারবেন।

- কবে থেকে শুরু হবে অমাবস্যা
চলতি বছর মৌনী অমাবস্যার তিথি শুরু হচ্ছে ২৮ জানুয়ারি ৭ টা ৫ মিনিট থেকে, এই তিথি শেষ হবে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে। তাই মৌনী অমাবস্যা ২৯ জানুয়ারিতে কিন্তু পালিত হচ্ছে। আর এই সময় প্রচুর মানুষ গঙ্গা স্নান সারেন। যদি আপনি মহাকুম্ভে যান, তাহলে এইভাবে শরীর সুস্থ রাখুন। জানুন কী কী করবেন।
- গরম পোশাক পরুন
মহাকুম্ভ যেহেতু শীতকালে পালিত হচ্ছে, সেই ক্ষেত্রে এসময় ঠান্ডা, তাই আপনি যখন কুম্ভ মেলায় যাবেন তখন কিন্তু আপনাকে শরীরের দিকে নজর দিতে হবে। এবং গরম পোশাক নিয়ে যাবেন। যদি আপনার সঙ্গে শিশু কিংবা বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে তাদের গায়েও গরম পোশাক রাখবেন। না হলে তাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকবে।
- ওষুধ নিন
যদি আপনি হার্টের রোগী হন, তাহলে কিন্তু আগেই সাবধান হোন। কুম্ভ মেলায় গেলে অত্যন্ত সতর্কতা মেনে আপনাকে যেতে হবে। আপনি যে ওষুধগুলো খান, সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। কারণ পার্কিংলট থেকে আপনি সঙ্গমের দিকে যাবেন, সেখান থেকে কিন্তু অনেকটা দূরত্বে আপনাকে অতিক্রম করতে হবে। তাই এসময় প্রচুর অনেকটা হাঁটাহাঁটি হতে পারে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
- শ্বাসকষ্টের সমস্যা
যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে, তা আপনার বাড়তে পারে। তাই এখানে গেলে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে যাবেন, পারলে ইনহেলার নিয়ে যাবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মহাকুম্ভে যাবেন।
- মাস্ক পরুন
এই পুণ্য স্থানে প্রচুর মানুষের সমাগম হয়। এই সময়ে অবশ্যই মাস্ক পরে যাবেন। আর তাছাড়া এখানে স্যানিটাইজার ব্যবহার করবেন । এই সময়ে পরিষ্কার এবং ফোটানো জল খাওয়ার চেষ্টা করবেন।
- গরম জামা কাপড়
যদি আপনার ঠান্ডা লাগার সমস্যা থাকে, তাহলে কিন্তু গঙ্গা স্নান সেরে দ্রুত শুকনো পরিষ্কার, গরম জামা পরে নেবেন। না হলে কিন্তু সেই সমস্যা ক্রমশ বাড়তে থাকবে। সঙ্গে অবশ্যই মোটা জামা কাপড় রাখবেন।
- উচ্চ রক্তচাপের সমস্যা
যদি আপনার শ্বাসকষ্ট কিংবা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে কিন্তু বেশি পথ হাটবেন না, এবং চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ আনবেন। না হলে কিন্তু শরীর ক্রমশ ও খারাপ হতে থাকবে।
- গরম জুতো পরুন
এখানে এসে প্রচুর হাঁটাহাঁটি করতে হবে আপনাকে, সেই ক্ষেত্রে যেহেতু ওখানে যানবাহন অনেক কম থাকে। তাই এমন জুতো পরবেন, যাতে আপনার পা গরম রাখবে এবং আপনি আরামদায়কভাবে হাঁটতে পারবেন এমন জুতো পরুন।












Click it and Unblock the Notifications