Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিরিয়ডের সময় পেট ফাঁপা, বমিভাব কমাতে, মেজাজ ঠিক রাখতে কী করবেন আপনি

ঋতুস্রাব প্রত্যেকটি নারীর খুব সাধারণ একটি ব্যাপার। তবে এই ঋতুস্রাবের সময় অনেক মহিলাদেরই কিন্তু নানান সমস্যার শিকার হতে হয় অর্থাৎ কারোর পেট ফেঁপে যায়, কারোর আবার মেজাজেরও পরিবর্তন হয়। আবার কারোর এই সময় বিরক্তি লাগে। খাওয়া দাওয়ারও ইচ্ছা কমে যায়।

পেটে ব্যথা হয়, এমনকি কাজকর্ম ও শারীরিক অসুবিধা দেখা দেয়। এই সময়ে হরমোনের পরিবর্তন হতে থাকে। আবার অস্বস্তিও হতে থাকে। যদি আপনি পিরিয়ডের সময় আপনার পেট ফেঁপে যায় কিংবা মেজাজের পরিবর্তন হয়, তাহলে কিন্তু এইটিপস গুলি মানতে পারেন। যেমন কী কী করবেন আপনি।

pain

খাওয়া দাওয়া করুন

ঋতুস্রাবের সময় মহিলাদের পেট ফাঁপা, পেট অস্বস্তি হওয়া খুব সাধারন লক্ষণগুলির মধ্যে একটি। মূলত এটি হরমোনের ওঠা নামার কারণেই এই সমস্যা হয়। ঋতুস্রাব শুরু হওয়ার আগে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এর ফলে সোডিয়ামের মাত্রা বাড়তে থাকে। যে কারণে পেট ফাঁপতে থাকে। তাই এগুলি হলে আপনার খাওয়া-দাওয়ার দিকেও বিশেষ নজর রাখতে হবে।

প্রক্রিয়াজাত কোনও খাবার খাবেন না

প্রক্রিয়াজাত কোনও খাবার, চিপস ইত্যাদি খাবার এড়িয়ে চলুন। এতে সোডিয়ামের মাত্রা বেশি থাকে। অতিরিক্ত জল খেতে পারেন। তবে এই খাবারগুলি খেলে আপনার পেট ফেঁপে থাকবে। খাবার খাওয়ার ইচ্ছা চলে যাবে।

পাউরুটি, পেস্ট্রি খাবেন না

পাউরুটি, পেস্ট্রি ইত্যাদি একদমই এই সময় খাবেন না। এতে আপনার মেজাজ বিগড়ে যাবে পেট ফেঁপে যাবে। আবার বদ হজমের সমস্যা হতে পারে।

কফি, সোডা, এনার্জি ড্রিঙ্কস খাবেন না

সব সময় ভুলেও কফি, সোডা, এনার্জি ড্রিঙ্কস এড়িয়ে চলুন অর্থাৎ ক্যাফেইন জাতীয় খাবার একদমই খাবেন না। এতে শরীরের জলশূন্য হয়ে যাবে। পেটফেঁপে থাকবে। শরীরের নানান সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে শরীর অস্বস্তি লাগবে। কাজের ক্ষমতাও কমতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনিও।

গরমে পেট ঠান্ডা রাখতে, মুখের রুচি ফেরাতে খান এই রায়তাগুলি, রইল রেসিপি
সোডা

এই সময় সোডাও কোন ধরনের পানীয় খাবেন না। এতে কার্বনডাই-অক্সাইড থাকে। যা আপনার পরিপাকতন্ত্রের নানান সমস্যার সৃষ্টি করবে। পেট ফেঁপে থাকবে। গ্যাসের সমস্যাকে বাড়িয়ে দেবে। যা কিন্তু আপনাকে বমি ভাব কমাতেও সাহায্য করবে।

দুগ্ধজাত খাবার মুখে তুলবেন না

এই সময় দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। কারণ এতে পেট ফেঁপে যায়, গ্যাসের সমস্যা বেড়ে যায়। আবার অনেকের বমি বমি ভাবও লাগে। তাই আগেই মানুন এই টিপসগুলি।

ফুলকপি, বাঁধাকপি খাবেন না

পিরিয়ডের সময় ভুলেও ফুলকপি, বাঁধাকপি খাবেন না। এতে ফাইবার বেশি থাকে। আর ফাইবার খেলে এমনিতেই কিন্তু পেট অনেকের ফেঁপে থাকে। এসময় পেট ফাঁপার সমস্যা কমাতে চান, তাহলে এই খাবারগুলি খেতে পারেন।

পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান

এসময় পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান। যেমন- কলা, মিষ্টি আলু, পালংশাক অ্যাভোকাডো ইত্যাদি খাবেন। এতে শরীরে সোডিয়ামের মাত্রা বজায় থাকবে ও পেট ফাঁপার সমস্যাও কমবে।

ফাইবার সমৃদ্ধ খাবার খান

ফাইবার সমৃদ্ধ খাবার খান। যেমন- গোটা শস্য, আপেল, শাকসবজি , বেরি জাতীয় ফল খাবেন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। পেট ফাঁপার সমস্যা কমবে।

পুদিনা চা, আদা চা খাবেন

পেট ফাঁপার সমস্যা কমাতে পুদিনা চা, আদা চা ইত্যাদি খেতে পারেন। এতে আপনার পেট ফাঁপার সমস্যা কমবে। শরীর কিন্তু অনেক সতেজ লাগবে।

শরীরকে হাইড্রেট রাখুন

এসময় শরীরে জলের ঘাটতি হতে দেবেন না, অর্থাৎ শরীরকে হাইড্রেট রাখুন। তাই শশা, তরমুজ ইত্যাদি খান। এতে প্রচুর পরিমাণে জল থাকে। জলের পরিমাণ বেশি থাকে। যা খেলে শরীর ভালো থাকবে।

প্রোবায়টিক খাবার খান

এই সময়ে প্রোবায়টিক খাবারও দই খাওয়ার চেষ্টা করুন। এতে হজম শক্তি বাড়বে। এতে আপনার অন্ত্র ভালো থাকবে। হজম শক্তিও ভালো হবে। সব খাবার আপনি ভালোভাবে হজম করতে পারবেন।

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবেন

আবার ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। যেমন- বাদাম, পালংশাক ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন। এসময় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া বাড়িয়ে দিন। এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি মাসিকের যে উদ্বেগ তাও কিন্তু অনেকটাই কমবে

পর্যাপ্ত পরিমাণে ঘুমান

এই সময়ে পর্যাপ্ত পরিমাণে ঘুমান। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে শরীর সুস্থ থাকবে, তাহলে বিরক্তিভাব কাটবে। মেজাজ ভালো থাকবে। আপনার শরীরও কিন্তু অনেকটাই বিশ্রাম পাবে।

Take a Poll

ব্যয়াম করুন

পিরিয়ডসের সময় অনেকেই কিন্তু হাঁটা বন্ধ করে দেন কিংবা যোগব্যায়াম বন্ধ করেন, তা কিন্তু করবেন না। অল্প হাঁটতে পারেন কিংবা যোগ ব্যায়ামের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। তবে হালকা কার্ডিও কিন্তু অবশ্যই করবেন। এতে আপনার শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হবে। যদি আপনার এই সময়ে খুব শরীর খারাপ লাগে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন, নাহলে আপনার শরীর আরও খারাপ হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+