Blood Pressure: রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রোজ সকালে করুন এই কাজগুলি
Blood Pressure: বর্তমানে বেশিরভাগ মানুষের উচ্চ রক্তচাপের শিকার, তবে উচ্চ রক্তচাপ স্বাস্থ্যের জন্য কিন্তু একদমই ভালো নয়। এটি হলে আপনার শরীর খারাপ হতে পারে। আবার প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাছাড়া হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে।
তাছাড়া কিডনির অসুখ বা স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি বাড়তে থাকে। আবার কার্ডিওভাসকুলার রোগের সৃষ্টি হতে পারে। তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আপনি যদি নিত্যদিন এই টিপসগুলি মেনে চলতে পারেন, তাহলে অনেকটাই রেহাই মিলবে আপনার। জানুন সেগুলি কী কী।

- সকালে ঘুম থেকে উঠুন
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আপনাকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। কোনদিনও কিন্তু তা মিস না হয় সেদিকে খেয়াল রাখবেন। না তাহলে আপনার মানসিক চাপ কমবে না। সেইসঙ্গে উচ্চ রক্তচাপ যদি থাকে তাও কমবে না। তবে এই রুটিন কিন্তু একদিন না প্রত্যেকদিনই আপনাকে মানতে হবে। তবেই কিন্তু আপনি উপকার পাবেন।
- জল খান
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে জল খান। যদি জল খান তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। শরীর কখনোই হাইড্রেড হতে দেবেন না। তাহলেই রক্তচাপ কমতে থাকবে। তবে, আপনি জলের সঙ্গে অন্যও কোন কিছু মিশিয়ে খাবেন না। শুধু জল খাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি পুষ্টিগুণ আরোও বাড়াতে চান তাহলে আপনি সামান্য লেবুর রস মেশাতে পারেন।

- সকালে উঠে হাঁটবেন
রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সকাল বেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করুন। যদি ১৫০ মিনিট হাঁটুন, না হলে জগিং করুন বা সাইকেল চালান, না হলে সাঁতার কাটুন, না হলে ব্যায়াম করুন অর্থাৎ শরীরকে পরিশ্রম করান। এতে আপনার রক্তচাপ কমবে, মানসিকভাবে আপনি অনেকটা শান্ত থাকতে পারবেন। মানসিক চাপ কমবে। সেইসঙ্গে শরীরও থাকবে সুস্থ, সারাদিন আপনি কাজের এনার্জি পাবেন।
- ঘুম থেকে উঠে চা বা কফি খাবেন না
অনেকেই ঘুম থেকে উঠেই চা বা কফি খান। তবে এটি কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। এটি যদি আপনি করেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপ কমার সম্ভাবনা সবথেকে কম থাকবে কারণ এতে ক্যাফেইনের মাত্রা বেশি থাকে। আপনি কিছু খাবার খেয়ে বা ব্রেকফাস্ট করে তবেই কিন্তু চা বা কফি খাবেন। এতে শরীরও কিন্তু আপনার ভালো থাকবে। লিভারও সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications