রক্তচাপের সমস্যায় ভুগছেন, ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই ব্লাড পেসারকে নিয়ন্ত্রণে রাখুন

বর্তমানে উচ্চ রক্তচাপে প্রায় সকলেই ভোগেন, তবে রক্তচাপ খুব বেশি বেড়ে গেলে শরীরের নানা রকম রোগের সৃষ্টি হয়। স্ট্রোক, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এই রক্তচাপ কমানোর জন্য আমাদের রোজই ওষুধ খেতে হয়। যদি আপনি ঘরোয়া ভাবে রক্তচাপ কমাতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।


রক্তচাপ কমাতে বেরি ফল খান

রক্তচাপ কমাতে বেরি ফল খান

যদি আপনি রক্তচাপ কমাতে চান তাহলে আপনি প্রচুর পরিমাণে বেরি ফল খেতে পারেন। এটিতে অনেক পলিফেনল রয়েছে যা আপনার ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে। শুধু তাই নয় আপনার ইনসুলিনের মাত্রাকে অনেক কমিয়ে দেবে। শরীর থাকবে তরতাজা।

খোলা জায়গায় নিঃশ্বাস নিন

খোলা জায়গায় নিঃশ্বাস নিন

খোলা জায়াগায় শ্বাস নিলে শরীর খুব ভালো থাকে, এতে রক্তচাপ অনেকটা কমে। বলা হয় অনেকক্ষণ ধরে শ্বাস নিলে এবং ধ্যান করলে শরীরে প্যারাসিমপ্যাথিক স্নায়ুগুলি সক্রিয় অবস্থা থেকে আসতে আসতে শান্ত হয়ে যায়। এতে আপনার রক্তচাপের মাত্রা আসতে আসে কমিয়ে দেয় এবং হার্টকেও সুস্থ রাখে।

রসুন খান

রসুন খান

প্রচুর পরিমাণে রসুন খাওয়া কিন্তু খুব ভালো। এতে আপনার রক্তচাপ অনেক কমবে। গবেষকদের মতে, বেশ কয়েকদিনের পুরনো রসুন খেলে হার্ট ভালো থাকবে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

হিবিকাস ফুলের চা খান

হিবিকাস ফুলের চা খান


যদি পারেন তাহলে আপনি নিত্যদিন হিবিকাস ফুলের চা খান। এটি যেমনি খেতে সুস্বাদু ঠিক তেমনি হৃদরোগেরও ঝুঁকি কমাতেও সহায়ক। তেমন এটি খুব স্বাস্থ্যকর। এতে প্রচুর পরিমাণে পলিফেলন থাকে। যা আপনার রক্তচাপ কমাতে সহায়ক।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দুধ খান

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দুধ খান

রক্তচাপ কমাতে প্রচুর পরিমাণে দুধ খাওয়া ভালো । কারণ এটি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। যদি আপনি দুধ খেতে না পারেন তাহলে দুগ্ধজাত খাবার খান। দই খেতে পারেন। অবশ্যই টক দই খাবেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাছাড়াও আপনি সবুজ শাক, সবজি খেলেও আপনার রক্তচাপ অনেকটাই কমবে এবং সেই সঙ্গে শরীরে মিলবে ক্যালসিয়ামও।

রোজ হাঁটুন

রোজ হাঁটুন

রক্তচাপ কমাতে প্রত্যেক দিন শরীরকে খুব ফুরফুরে ও চনমনে রাখা দরকার, সেই কারণে আপনি নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করুন। যদি ব্যায়াম করতে না পারেন তাহলে বাইরে ও হাঁটতে যেতে পারেন। এতে মনকে ফুরফুরে রাখুন। তাহলেই রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে থাকবে।

 মদ খাবেন না

মদ খাবেন না

যে সকল ব্যক্তি প্রচুর পরিমাণে নিত্যদিন মদ খেয়ে থাকেন তার রক্তচাপ কিন্তু ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়তে থাকে। শরীরে অনেক ক্ষতি হতে থাকে। মদ খেলে লিভারেরও অনেক সমস্যা হয়।

নিত্যদিন কলা খান

নিত্যদিন কলা খান

আপনি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে পটাশিয়াম সমৃদ্ধ কলা খান। এটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং লবণ থাকে। তাই এটি আপনার খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। সেই সঙ্গে আপনি টমেটো, কলা, মিষ্টি আলুও খেতে পারেন। এতে আপনার রক্তচাপের সম্ভাবনা অনেকটাই কমবে।

 অতিরিক্ত পরিমাণে লবন খাওয়া কমান

অতিরিক্ত পরিমাণে লবন খাওয়া কমান

প্রচুর পরিমাণে লবণ খাওয়া কমান, কারণ অনেক গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ স্ট্রোক এবং হাটের সমস্যার কারণ হেত পারে। সেই সঙ্গে শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ।

 ওজন নিয়ন্ত্রনে রাখুন

ওজন নিয়ন্ত্রনে রাখুন

প্রচুর পরিমাণে ওজন বেড়ে গেলেও কিন্তু রক্তচাপ ক্রমশ বাড়তে থাকে, তাই খাবার ডায়েটে রেখে চেহারা কমান। ওজন কমালে আপনার রক্তনালি প্রসারিত এবং শঙ্কুচিত হবার ক্ষমতা আরোও উন্নত হবে এবং হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা অনেক কমবে।

ডার্ক চকোলেট খান

ডার্ক চকোলেট খান

যদি আপনি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে প্রচুর পরিমাণে ডার্ক চকলেট খান। যা রক্তের ধমনীকে খুব প্রসারিত করতে সক্ষম। কোকো পাউডার প্রচুর পরিমাণে রয়েছে এই চকোলেটে, তাই এটি রক্তচাপ কমাতে সহায়ক।

সিগারেট খাবেন না

সিগারেট খাবেন না

রক্তচাপ কমাতে চাইলে মদের মতন সিগারেটকেও ত্যাগ করুন। কারণ সিগারেট থাকে তামাক, টক্সিন রক্তনালির অনেক ক্ষতি করে। তাই এটি না খাওয়াই শরীরের জন্য ভালো।

চিনি খাবেন না

চিনি খাবেন না

বর্তমান সময়ে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে তরুণ সম্প্রদায়ের ও কিন্তু রক্তচাপ বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর পরিমাণে চিনি খাওয়া ছেড়ে দিন বা মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করুন। তাহলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

মানসিক চাপ এড়িয়ে চলুন

মানসিক চাপ এড়িয়ে চলুন

অনেক গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী চাপ আপনাকে আপনার রক্তচাপ বাড়াতে সহায়ক। এতে প্রচুর পরিমাণে চাপ নিলে আপনার রক্তের ধমনী গুলি সঠিকভাবে কাজ করে না। এতে আপনার হার্টের সমস্যা দেখা দেয় এবং রক্তচাপ বেড়ে যায়, তাতে আপনার শরীরের ক্ষতি হয়। ক্ষতি করে এবং অনেক গুরুতর রোগের সৃষ্টি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+