গরমে কি অসুস্থ হয়ে পড়ছে আপনার বাচ্চা, শিশুকে সুস্থ রাখতে মানুন এগুলি
গরমের দাবদহে নাজেহাল সকলেই। রেহাই পাচ্ছে না শিশুরাও। সূর্যের প্রখর তাপ ও বাইরে লু বওয়ার কারণে তাঁরা কিন্তু একটু শান্তিতে খেলতেও পারছে না। এই সময়ে তাদেরও প্রচুর ঘাম হচ্ছে। শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তাই এই সময়ে শিশুদের যথেষ্ট যত্ন নিতে হবে। না হলে তাদের শরীর আরও খারাপ হয়ে যেতে থাকবে।
দেখবেন এই গরমে যেন শিশু অজ্ঞান না হয়ে যায়, খিঁচুনি না আসে, মাথাব্যথা না হয়, দুর্বল না হয়ে যায়, ভালোভাবে শ্বাস নিতে পারে, বমিবমিভাব যেন না হয়। সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই গরমে শিশুকে সুস্থ রাখতে মানুন এই টিপসগুলি।

- হাইড্রেট রাখুন
আপনার সন্তানের শরীর যেন সব সময় হাইড্রেট থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। তাই তাঁকে চিনিযুক্ত কোনোও রকম সফট ড্রিঙ্কস দেবেন না। প্রচুর পরিমাণে জল খাওয়াবেন। লস্যি, ডাবের জল, বাটার মিল্ক ইত্যাদি খাওয়ালে তার শরীরে জলের ঘাটতি হবে না এবং সে সুস্থ থাকবে।
- সুতির জামা কাপড় পরান
গ্রীষ্মকালে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। তাই এসময় তাঁকে আয়রন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ান, যাতে তার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। সেইসঙ্গে শরীর যাতে হাইড্রেট থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন। আপনার সন্তানকে সব সময় সুতির ঢিলেঢালা পোশাক পরান এবং হালকা রঙের জামা কাপড় পরান। সিন্থেটিক পোশাক পরা এড়িয়ে চলার চেষ্টা করুন।
- এই সময় শিশুকে ঘরের বাইরে বার করবেন না
সূর্যের তাপ থেকে শিশুকে রক্ষা করুন। তাকে সহজেই দিনের বেলা ঘরের বাইরে বার করবেন না। দিনের বেলা অর্থাৎ দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টের মধ্যে কোনও কারণ ছাড়া শিশুকে ঘরের বাইরে বার করবেন না। তাঁকে সবসময় ঘরেই রাখবেন। সবসময় তাকে পাখার তলায় রাখার চেষ্টা করবেন বা শীততাপ নিয়ন্ত্রিত এলাকায় তাকে রাখুন।
- বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে দিন
বিকেল পাঁচটার পর তাকে বাইরে খেলতে দিন। বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে দিন। তবে তার গায়ে তখনও কিন্তু অল্প পরিমাণে সানস্ক্রিম লাগিয়ে দেবেন। সঙ্গে তাকে জলের বোতল দেবেন এবং ছায়াযুক্ত জায়গায় সে যেন খেলে সেদিকে লক্ষ্য রাখবেন।
- তেল মশলা যুক্ত খাবার
গরমের সময় শিশুকে তেলমশলাযুক্ত খাবার একদম খেতে দেবেন না। এতে তাঁর হজমের সমস্যা হতে পারে, বমি হতে পারে। তাই তাঁকে সব সময় হালকা খাবার খেতে দিন।












Click it and Unblock the Notifications