এই টিপসগুলি মানলেই বর্ষায় আপনার শিশু থাকবে একদম ফিট
বর্ষা হলে রোগপ্রতিরোধের ক্ষমতা কমে যায়। আর এই সময়ে শিশুরা কিন্তু নানান রকম রোগে আক্রান্ত হয়। সর্দি-কাশি তাদের লেগেই থাকে। তাই তাঁদের শরীরের দিকে কিন্তু আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে। তাই বর্ষাকালে শিশুকে সুস্থ রাখতে এই টিপসগুলি মানুন। দেখুন কী কী করবেন।
শিশুকে পুষ্টি সম্মত খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন। যেমন- ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার রাখবেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফল, শাক-সবজি দেবেন। এতে তার শরীর ভালো থাকবে। পারলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন- স্ট্রবেরি, কমলালেবু, লেবু তাছাড় নিত্যদিন তাদের খেতে খেতে দিন এতে তাদের শরীর ভালো থাকবে।

- হাইড্রেট রাখবেন
মাঝে মধ্যেই আপনার বাচ্চার হাত ধুয়ে দেবেন। যখন সে খেতে বসবে তখন ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে তবেই খেতে বসাবেন। তার হাতে যেন কোনও রকম নোংরা না থাকে। হাতে বারবার স্যানিটাইজ দিয়ে ধোবেন। তার হাতে বড় যেন নখ না থাকে। কারণ নখে নোংরা থাকলে তা তার পেটে গিয়ে পেটের নানান সমস্যা শুরু হতে পারে। সেই সঙ্গে তার শরীর যাতে হাইড্রেট থাকে, সেদিকে লক্ষ্য রাখুন।
- বাড়িতে কোথায় জল যেন না জমে
আপনার বাড়িতে কোথাও যেন জল না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। জল জমে থাকলে ডেঙ্গু হবার সংক্রমণ সবথেকে বেশি। তাই আপনার বাচ্চাকে এসময় মশারিতে ঘুমোবার ব্যবস্থা করুন। পারলে ঘরে সবসময় মশার ওষুধ বা মশার তেল ব্যবহার করার চেষ্টা করুন। যাতে আপনার সন্তানকে যেন মশা না কামড়ায় সেদিকে দেখবেন।
- কেমন পোশাক পরাবেন শিশুকে
বর্ষাকালে শিশুদের হালকা খুব হালকা পোশাক পরাবেন না। এই সময় তাদের পারলে ফুলহাতা জামা কাপড় পরিয়ে রাখার চেষ্টা করবেন। কখনও যেন তাদের মশা না কামড়ায়। তাদের এই সময় ভেজা জামা কাপড়ে রাখবেন না। যদি তারা বৃষ্টির জলে ভিজে যায়, তাহলে তাদের তাড়াতাড়ি এসে গা মুছিয়ে দেবেন। বাইরে বের হলে তাদের জন্য অবশ্যই ছাতা বা রেনকোট নেবেন।
- সর্দি-কাশিতে যেন শিশু না ভোগে
বর্ষাকালের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়ার কারণে শিশুকে কিন্তু অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় তাদের যেন সর্দি-কাশি না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। না হলে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক সময় কমে যেতে থাকে। তাই তারা যেন বর্ষাকালে সুস্থ থাকতে পারে, সেদিকে বিশেষ নজর আপনাকেই দিতে হবে।












Click it and Unblock the Notifications