ব্রেকআপের পর কীভাবে নিজেকে সামলাবেন, সঙ্গীর স্মৃতি ভুলতে মানুন এই টিপসগুলি
জীবনের সবকিছু কিন্তু নিজের মর্জি মত হয় না। কোনও সময় ভালো কাটে তো কোনও সময় খুব কষ্টে কাটে। ভালো খারাপ মিশেই মানুষের জীবন কাটে। সকলেই সুখে শান্তিতে বাঁচতে চান। তবে তা কিন্তু সবার জীবনে সব সময় তা হয় না। ভালোবাসার মানুষকে আপনি যদি ভালোভাবে চিনতে না পারেন তাহলে কিন্তু বড় সমস্যা।
অনেক সময় অনেকের ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপের পর মানুষ একাকিত্বে ভোগেন। তাদের কোন কিছুই ভালো লাগে না। খুব দিশেহারা লাগে। ব্রেকআপের পর নিজেকে সামলানো দায় হয়ে পড়ে প্রত্যেকটি মানুষের। এটি যে শুধু আপনাকে মানসিক কষ্ট দেবে তা নয়। শারীরিক কষ্টও কিন্তু দেবে। ব্রেকআপের পর কীভাবে নিজেকে সামলাবেন, জানুন।

- কী বলছেন বিশেষজ্ঞরা
আপনি যাকে ভালোবাসেন বা যার সঙ্গে ব্রেকআপ হয়েছে আপনার, হয়তো তিনি আপনাকে খুব ভালোবাসেন। তবে একটি সম্পর্ক তো কখনো প্রেমিক প্রেমিকার উপর নির্ভর করে না। সম্পর্কের সঙ্গে জড়িত থাকেন অনেক ব্যক্তি। যা কিন্তু যে কারণে অনেক সময় দুজনের মধ্যে ভাঙন দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, যদি আপনার ব্রেকআপ হয়ে থাকে তাহলে অযথা কষ্ট পাবেন না। জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন। পুরনো স্মৃতিকে ভুলে আসতে আসতে জীবনে এগোতে থাকুন।
- ভেবেচিন্তে সম্পর্ক করবেন
আপনি যখন কারোর সঙ্গে কোনও সম্পর্ক তৈরী করবেন, তখন ভেবেচিন্তে তবেই সম্পর্কে জড়াবেন। যাতে সম্পর্ক আপনার ভেঙে না যায়। সেদিকে লক্ষ্য রাখবেন। তাহলে আপনাকে এই সম্পর্ক ভাঙার কষ্টে ভুগতে হবে না। বন্ধুত্বের সম্পর্ক করার আগে কিন্তু ভেবেচিন্তে করবেন।
- কেরিয়ারে ফোকাস করুন
সম্পর্কে যখন ব্রেকআপ হয়ে যায়, তখন কিন্তু নিজেকে সামলানো দায় হয়ে পড়ে। পরিবেশ যেন দমবন্ধ হয়ে আসে। কোনও কাজেই মন বসে না। সে সময় আপনাকে আপনার কেরিয়ারের প্রতি বেশি ফোকাস করতে হবে। পড়াশোনা করবেন। ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। দেখবেন আসতে আসতে আপনি আপনার ভালোবাসার মানুষের স্মৃতিগুলোকে ভুলতে পারবেন।
- পরিবারের সঙ্গে সময় কাটান
যদি কারোর সঙ্গে আপনার সম্পর্ক ভেঙে যায় তাহলে আপনি বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে গল্প করুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান। এতে আপনি কষ্টটা অনেক কম পাবেন।
- শপিং করুন, সিনেমা দেখুন
নিজেকে কখনো একা ভাববেন না। সকলের সঙ্গে থাকুন বাড়িতে। সব সময় ভালো না লাগলে বাইরে বেরোন, শপিং করুন, সিনেমা দেখুন, পুরনো স্মৃতি ভুলুন। তাহলেই দেখবেন আসতে আসতে আপনি কিন্তু ভালো থাকতে পারছেন।












Click it and Unblock the Notifications