গরমে নিজের ঘামের গন্ধে নিজেই টিকতে পারছেন না, রেহাই পাবেন এই উপায়ে
এই গরমকালের দরদরিয়ে ঘাম বেরিয়ে সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়ছেন। যতই সাবান মাখুন বা ডিও ব্যবহার করুন না কেন ঘামের টক গন্ধ কিন্তু অনেকেরই শরীর থেকেই বেরোয়। আর এই নিয়ে অনেকেই কিন্তু একটু শঙ্কা বা লজ্জাবোধ করেন। কারণ বাসে, ট্রামে, ট্রেনে উঠলে বা অফিসে গেলে অনেকেই কিন্তু একটু লজ্জা পান।
আসলে ঘামে থাকে বিশেষ এক ধরনের প্রোটিন। আর ত্বকে থাকে কিছু ব্যাকটেরিয়া। ক্ষুদ্র জীবাণুগুলি ওই প্রোটিনকে ভেঙে বিশেষ অ্যাসিডে রূপান্তারিত করে। যার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যে কারণে অনেকেই গরমকালে খুব চিন্তিত থাকেন। কীভাবে এই সমস্যা থেকে বের হবেন, দেখুন।

- অ্যাপেল সিডার ভিনিগার
প্রথমে একটি জলের বোতলে এক কাপ অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিন। আপনার শরীরে যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে ভালোভাবে ছিটিয়ে দিন। দেখবেন খুব দ্রুতই সেখান থেকে ঘামের গন্ধ চলে যাবে।
- সুতির জামা পরবেন
নিত্যদিন যখন অফিস যাবেন বা রোদে বেরোবেন তখন কাচা-ধোয়া জামাকাপড় পড়বেন। সুতির পোশাক পরার চেষ্টা করুন। তাহলে কিন্তু ঘামের গন্ধ অত বের হবে না।
- সিনথেটিক পোশাক পরবেন না
যখন জিমে যাবেন বা হাঁটতে যাবেন সেই সময় সিনথেটিক পোশাকের পরিবর্তে সুতির কাপড় জামা কাপড় পড়ুন। এতে কিন্তু আপনার গায়ে অতটা দুর্গন্ধ হবে না।
- মৌরি গুড়ো খান
এক কাপ মৌরি গুঁড়ো নিয়ে তাতে সামান্য পরিমাণ জল মিশিয়ে নিন। তারপর মৌরি জল ভালোভাবে ফোটান। তারপর ছাকনি দিয়ে ছেঁকে সেই জল আলাদা করুন। ঠান্ডা হলে সেই জল খান। এতে হজম ক্ষমতা বাড়বে। ঘামের গন্ধ কিন্তু দূর হবে।
- জল ও পাতিলেবুর রস
যদি আপনার প্রচুর পরিমাণে ঘাম হয় বা ঘামের দুর্গন্ধ বের হয় তাহলে এক বাটি জলে পাতিলেবুর রস নিন। তারপর ঐ রস দিয়ে বগল ভালোভাবে ধুয়ে ফেলুন। তারপর আবার জল দিয়ে ধুয়ে ফেলবেন বগল। তাহলে কিন্তু দেখবেন বগলে কোনরকম ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না।
- নিমপাতা
আপনি ঘামের দুর্গন্ধ এড়াতে এক মুঠো নিম পাতা অল্প জলে ভিজিয়ে নিম পাতার পেস্ট তৈরি করুন। তারপর শরীরের যেসব জায়গায় প্রচুর ঘাম হয় সেখানে সেই পেস্টটা লাগিয়ে দিন। তারপর শুকিয়ে গেলে আপনি ভালোভাবে স্নান করে নিন। কারণ নিম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্টের মতোন উপাদান থাকে। যা খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এতে আপনি কিন্তু ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।












Click it and Unblock the Notifications