গরমে ঘা, ঘামাচির দাপটে অতিষ্ঠ হয়ে উঠছেন, রেহাই পেতে চুমুক দিন ঘরোয়া এই পানীয়গুলিতে
তীব্র গরমে বেহাল দশা প্রায় সকলেরই। এসময়ে ঘরের বাইরে বেরোলে প্রচন্ড পরিমাণে ঘামতে থাকেন অনেকে। যে কারণে অনেকেরই শরীরে র্যা শ বেরোচ্ছে, চুলকানির সমস্যা হচ্ছে, তাছাড়াও গা ভরে ঘামাচি হচ্ছে সকলের। এই সমস্যা কিন্তু বড় সমস্যা। একবার ঘামাচি হলে সহজে কিন্তু তা কমতে চায় না। শরীরে লাল ফোসকায় ভরে যায়। সেই সঙ্গে ব্যথা, চুলকানি তো লেগেই রয়েছে।
ঘামাচি কমাতে অনেকেই বারবার স্নান করছেন, আবার ঘামাচি বারবার চুলকানোর ফলে অনেক সময় সেই জায়গাতে কিন্তু দগে দগে ঘা হয়ে যায়। আর এই ব্যথা সহজে কিন্তু কমে না। তাই এমন কিছু ঘরোয়া পানীয় রয়েছে সেগুলি যদি নিত্যদিন খান তাহলে কিছুটা হলেও এই ঘামাচির দাপট থেকে মুক্তি পাবেন আপনি।

- হলুদ, দুধ
গরম দুধে আধা চা চামচ হলুদ দিয়ে আপনি ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর তাতে সামান্য পরিমাণ ঘি দিন। তারপরে সেই পানীয়টি আপনি খেয়ে নিন। এটি আপনার গায়ের ঘামাচি কিন্তু সহজেই কমবে। শুধু তাই নয়, গলা ব্যাথা থাকলে তাও কিন্তু কমবে।
- দারচিনি, আদা চা
আদা, দারচিনি দিয়ে যদি আপনি লিকার চা খান তাহলে কিন্তু আপনার খুব সহজেই গায়ের ঘামাচি কমবে। কীভাবে বানাবেন- প্রথমে এক কাপ জলে সামান্য আদা কুচি, দারচিনি দিতে পারেন। যদি পারেন এর সঙ্গে কিছুটা মুলেঠি দিতে পারেন, সঙ্গে দিন চা পাতা। এই ভেষজ চা ভালোভাবে ফুটিয়ে নিন। এতে সহজেই গায়ে যদি কোনও ঘা থাকে বা ঘামাচি থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত মুক্তি পাবেন।
- আদা চা
আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আন্টি ইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। তাই গলা ব্যাথা কমাতে আদার জুড়ি মেলা ভার। এক কাপ দুধে আপনি সামান্য আদা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর তাতে কিছুটা মধু দিয়ে আপনি এই আদা চা খেয়ে দেখুন। আপনার ঘামাচি কমে কিনা। পুদিনা চা
পুদিনা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। তাই পুদিনা পাতা খেলে আপনার গলা ব্যথা কমার সঙ্গে সঙ্গে ঘামাচিও কমবে। প্রথমে এক কাপ জল ভালোভাবে ফুটিয়ে কিছুটা পরিমাণ পুদিনা পাতা, সামান্য পরিমাণ চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর খান এটি।
- ক্যামোমাইল টি
ক্যামোমাইল টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও এই চা খেতে পারেন আপনি। যদি আপনি রাতে ভালোভাবে ঘুমাতে না পারেন তাহলেও কিন্তু খেতে পারেন ক্যামোইল টি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকে। যা খেলে দ্রুতই আপনার ঘামাচি কমবে।












Click it and Unblock the Notifications