বর্ষায় চোখ চুলকে লাল হচ্ছে, কীভাবে হবেন সতর্ক, জানুন প্রতিকার

ভ্যাপসা গরম ঘাটিয়ে স্বস্তি দেয় বর্ষাকাল। তবে এই বর্ষাতে রোগ প্রতিরোধের ক্ষমতা কমার সঙ্গে সঙ্গে রোগ সংক্রমণও বাড়তে থাকে। যে কারণে চোখে নানা রকম সমস্যা হয়। বৃষ্টির জল চোখে লাগলেই কিন্তু চোখ চুলকাতে শুরু করে অনেকের।

তাছাড়াও বর্ষাকালে অনেকেরই চোখে নানান সমস্যা হয়। চুলকানির সমস্যাও বাড়তে থাকে। চোখের সমস্যার কারণে দৃষ্টিশক্তি কমতে থাকে। তাই এই বর্ষায় আপনার চোখের খুব যত্ন নিতে হবে। তাই কীভাবে নেবেন চোখের যত্ন। চুলকানি কীভাবে কমাবেন, জানুন।

Eyes

  • ইউভি রশ্মি

এই মরসুমে ক্ষতিকারক ইউভি রশ্মি আপনার চোখের ক্ষতি করতে পারে। তাই তার হাত থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস ব্যবহার করার চেষ্টা করুন। যাতে আপনার চোখ ভালো থাকে। সেদিকে নজর দিন। না হলেই বিপদে পরতে হবে আপনাকে।

  • হাত পরিষ্কার রাখবেন

বর্ষাকালে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। নিত্যদিন সাবান মাখবেন। নোংরা হাতে কখনোই চোখে হাত দেবেন না। বারবার হাত ধোয়ার চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনার চোখ ভালো থাকবে। না হলে চোখ লাল হয়ে যেতে থাকবে। সেই সঙ্গে চুলকাবেও।

  • টিস্যু ব্যবহার করুন

যদি আপনি বর্ষাকালে চোখ চুলকানি সমস্যায় ভোগেন, জ্বালাপোড়া হতে থাকে। চোখের জীবাণু ঢুকে যায়, সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাহলে এই সময় পরিষ্কার টিস্যু বা তোয়ালে দিয়ে বার বার চোখ মুছুন।

  • লুব্রিকেটিং ড্রপ

বর্ষাকালে অতিরিক্ত আদ্রতার কারণে চোখ শুকিয়ে যেতে থাকে। লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করুন। এতে আপনার চোখ কিন্তু শুষ্ক হবে না। চোখ শুষ্ক হলে চোখ দিয়ে জল বেরোবে। চোখ লাল হয়ে যাবে।

  • চিকিৎসকের পরামর্শ নেবেন

চোখে যদি সব সময় চুলকানি হতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ড্রপ দিন। এতে কিন্তু আপনার চোখ ভালো থাকবে। না হলে চোখের দৃষ্টিশক্তি কমতে থাকবে। সেই সঙ্গে চোখ লাল হতে থাকবে।

  • এই খাবারগুলি খাবেন

বর্ষাকালে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন। যেমন- পালংশাক, গাজর, কমলালেবু, মাছ অবশ্যই খাবেন। এতে আপনার চোখ ভালো থাকবে, দৃষ্টিশক্তি বাড়বে।

  • মোবাইল, ল্যাপটপের দিকে তাকাবেন না

যেকোনও কাজ ধরুন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে বেশিক্ষণ তাকাবেন না। এতে চোখ শুকিয়ে যেতে পারে। কুড়ি মিনিট অন্তর অন্তর দূরের দিকে তাকান ও চোখে জল দিন। না হলে চোখ শুকিয়ে যাবে।

  • চোখের অন্য রোগ কমবে

দৃষ্টিশক্তি বাড়াতে ও চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে প্রায় প্রত্যেক মাসেই চিকিৎসকের পরামর্শ নেবেন। চোখ দেখাবেন। এতে চোখেও যদি অন্য কোন রোগ থাকে, তাও কিন্তু দ্রুত কমবে।

  • কনজাংটিভাইটিস রোগ

বর্ষার বৃষ্টি ও দূষিত জলে ব্যাকটেরিয়া জন্মায়, ভাইরাস জন্মায়। এটাই বৃষ্টি পরলে কোথাও কিন্তু বৃষ্টির জল কোনোভাবেই যাতে আপনার চোখে না লাগে, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ এতে কনজাংটিভাইটিস রোগ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

  • জলের ঝাপটা দেবেন

যদি আপনি কখনও দেখেন আপনার চোখ শুকনো লাগছে, তাহলে দেরি না করে চোখে বারবার জলের ঝাপটা দেবেন। নাহলে চোখের দৃষ্টিশক্তি কমবে। সেই সঙ্গে চোখ লাল হতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+