দাদ, হাজা, চুলকানির সমস্যায় জেরবার হচ্ছেন, রেহাই দেবে ঘরোয়া এই প্রতিকারগুলি

আবহাওয়ার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে দাদ, হাজা, চুলকানির সমস্যা কিন্তু বাড়তে থাকে। তাছাড়া বর্ষা ঋতুতে কিন্তু এই সমস্যা সকলেরই একটু বেশি হয়। তাছাড়া অনেকেই ওষুধ ছাড়া ঘরোয়া প্রতিকারেই সাহায্যে চুলকানির সমস্যা কমাতে চান, তাহলেও তাঁরা এগুলি মানতে পারেন।

যদি আপনিও এই সমস্যায় ভোগেন, আর তার থেকে দ্রুত বের হতে চান, তাহলে এই টিপসগুলো মানতেই পারেন। চুলকানির সমস্যায় ভোগার সঙ্গে সঙ্গে আপনাকে এগুলি মানতে হবে। দেখুন কীভাবে রেহাই মিলবে আপনার।

itching

  • নিম পেস্ট

দাদ, হাজা, চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে আপনি নিমের পেস্ট ব্যবহার করতে পারেন। কারণ নিম পেস্টে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যেখানে আপনার দাদ বা চুলকানির সমস্যা রয়েছে, সেখানে দিয়ে দিন। এটি শুকিয়ে গেলে গরম জল দিয়ে ধুয়ে নেবেন। তাহলে দ্রুত মুক্তি পাবেন।

  • অ্যালোভেরা জেল

এই সমস্যা থেকে বেরোতে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লমেন্টরি বৈশিষ্ট্য রয়েছে। যা চুলকানি ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।

  • দই ও হলুদ

দই হল প্রোবায়োটিক একটি খাবার। আর হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। এই দুটি পেস্ট একসঙ্গে যদি লাগাতে পারেন, তাহলে সহজে মুক্তি পাবেন। চুলকানির জায়গায় এটি লাগানোর পর কুড়ি মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে দিলেই আপনি সমস্যা থেকে বের হতে পারবেন।

  • অ্যাপেল সিডার ভিনেগার

অ্যাপেল সিডার ভিনেগার অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এটি যে শুধু ওজন কমাতে সাহায্য করে তা নয়। দাদ, হাজা, চুলকানির সমস্যা কমাতেও সাহায্য করে এই অ্যাপেল সিডার ভিনিগার। জল ও অ্যাপেল সিডার ভিনেগার একসঙ্গে চুলকানির জায়গায় লাগিয়ে দেন, তাহলে দ্রুত উপকার পাবেন।

  • তুলসী পাতা

তুলসী পাতা যদি চুলকানির জায়গায় লাগান, তাহলেও কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন। তুলসীতে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই এটি যদি পেস্ট করে আপনার চুলকানি জায়গায় লাগিয়ে দেবেন ও তাকে কিছুক্ষণ শুকাতে দেবেন। তারপরে গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। তাহলেই সমস্যা থেকে বের হতে পারবেন।

  • নারকেল তেল

নারকেল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই চুলকানির জায়গায় নারকেল তেল লাগাতে পারেন। এটি হলে আপনি কিন্তু খুব দ্রুত চুলকানি সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • আদার রস

আদার রস আসে প্রচুর গুণ রয়েছে। এতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। তাই চুলকানি সমস্যা থেকে বের হতে আপনি আদার রস ব্যবহার করতে পারেন।

  • পুদিনা পাতা ও ধনে পাতা

চুলকানি সমস্যা থেকে বের হতে পুদিনা ও ধনেপাতা একসঙ্গে পেস্ট করে আপনার চুলকানি জায়গায় লাগান। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা আপনার জ্বালাপোড়া কমাতে সাহায্য করবে।

  • গোলাপ জল

গোলাপ জলে প্রচুর পরিমাণে আন্টিসেপটিক বৈশিষ্ট্য থাকে। যা চুলকানির সমস্যা কমাতে সাহায্য করে। তাই আপনার যেখানে চুলকাচ্ছে বা চুলকানি সমস্যা হয়েছে বা দাদ হাজা হয়েছে সেই জায়গায় গোলাপ জল লাগিয়ে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+