রোজ ব্রাশ করার পরেও মাড়ি দিয়ে ঘন ঘন রক্ত পড়ছে, প্রতিরোধের উপায় কি আপনি জানেন?
দাঁতে রক্ত পড়ার সমস্যায় প্রায় সকলেই ভোগেন। এতে কিন্তু খেতেও খুব অসুবিধা হয়। এমন অনেকেই রয়েছেন যাদের মাঝে মধ্যে কোনও কারণ ছাড়াই মাড়ি দিয়ে রক্ত বেরোয়। কিন্তু কেন মাড়ি দিয়ে রক্ত বেরোয় তা হয়তো অনেকেই জানেন না।
যদি আপনি এই সমস্যা মধ্যে পড়েন, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলে কিন্তু পরে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে। মাড়ি দিয়ে রক্ত পরা বন্ধ করতে কী করবেন, দেখুন।

- শক্ত ব্রাশ ব্যবহার করবেন না
যদি আপনি খুব শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করেন রোজ, তাহলে কিন্তু আপনার মাড়িতে আঘাত লাগতে পারে এবং যে কারণেই আপনার মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। সেই সঙ্গে ব্যথা হওয়ারও সম্ভাবনা রয়েছে।
- দু’বার ব্রাশ করবেন
আবার আপনি যদি দাঁত ভালোভাবে না মাজেন বা দিনে দুবার ব্রাশ না করেন তাহলে দাঁতের মাঝে আটকে থাকা খাবারের টুকরোগুলো আপনার মাড়িতে গিয়েও আঘাত করতে পারে। যে কারণে আপনার মাড়ি দিয়ে রক্ত বেরোতে পারে। চিকিৎসকেদের মতে, দাঁত পরিষ্কার রাখলে মাড়িও আপনার ভালো থাকবে। তাই নিত্যদিন নরম ব্রাশ দিয়ে দাঁত মাজবেন।
- কাদের মাড়ি দিয়ে বেশি রক্ত বেরোয়
যারা প্রচুর পরিমাণে বিড়ি, সিগারেট, হুক্কার নেশা করেন। তাদেরই কিন্তু দাঁত দিয়ে বা মাড়ি দিয়ে রক্ত পড়ে। আর এছাড়াও এতে ফুসফুস এবং হার্টের উপর খারাপ প্রভাব পড়বে। তাই আগেই এই বদঅভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন।
- মানসিক চাপ
অনেক গবেষণাতে দেখা গেছে, মানসিক চাপ হলেও দাঁতে নানান সমস্যা হয়। মানসিক চাপ কমান, ধ্যান করুন। শ্বাস প্রশ্বাস যাতে ভালোভাবে নিতে পারেন তেমন ব্যবস্থা করুন।
- খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার
নিত্যদিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন। তাহলে মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ হবে । রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে আপনার। তাই রোজ কমলালেবু, চেরি, গাজর ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন।
- নুন দিয়ে কুলকুচি করুন
নুন দিয়ে যদি মাঝে মধ্যে কুলকুচি করেন তাহলে কিন্তু আপনার মাড়ি শক্ত হবে। এটি যদি পারেন দিনে দু-তিনবার করতে পারেন। এতে আপনার মাড়িতে দিয়ে কখনোই রক্ত বের হবে না। এতে আপনার মুখও খুব ফ্রেশ থাকবে।












Click it and Unblock the Notifications