টিফিন বক্স খুললেই গা গুলিয়ে উঠছে, ধোয়ার পরেও যাচ্ছে না দুর্গন্ধ, এই উপায়েই করুন কামাল

স্কুল, কলেজ থেকে অফিসে গেলেই কিন্তু টিফিন বক্স সবার সঙ্গে থাকবেই। কারণ, অনেকেই বাইরের খাবার খেতে চান না। ঘরোয়া খাবার তারা খেতে ভালোবাসেন। যে কারণে টিফিন বক্স কিন্তু তাদের নিয়ে যেতেই হয়। তবে এই টিফিন বক্স বাড়িতে আনার সঙ্গে সঙ্গে অনেকেরই খুব বাজে গন্ধ বেরোয়।

যা কিন্তু ধোয়ার সময় গা গুলি ওঠে। অনেকেই অফিসে টিফিন খাওয়ার পর সেই টিফিন বক্স জল দিয়ে ধুয়ে বাড়িতে নিয়ে আসেন। তারপরেও কিন্তু সেই বিচ্ছিরি গন্ধ টিফিন বক্স থেকে বের হতেই থাকে। কীভাবে এই যে গন্ধ আপনি দূর করবেন, জানুন।

lunch box

  • খুলে রাখুন টিফিন বক্স

যদি আপনি টিফিন বক্স অফিসে জল দিয়ে ধুয়ে নেন, তারপর কিছুক্ষণ খুলে রাখবেন। তাহলে কিন্তু অতটা গন্ধ আপনার টিফিন বক্সে থাকবে না। কারণ টিফিন বক্স অনেকক্ষণ বন্ধ থাকার কারণে দুর্গন্ধ হতে থাকে।

  • দারচিনি ও জল দিয়ে ধুয়ে নিন

টিফিন বক্স থেকে দুর্গন্ধ বের হলে তা দূর করতে, অফিস থেকে বাড়িতে আসার পর একটি ছোট জায়গায় একটু জল আর একটু দারচিনি ভিজিয়ে আপনি টিফিন বক্সে ভালোভাবে ধুয়ে নিন। তাহলে দেখবেন দুর্গন্ধ সহজেই চলে যাবে।

  • আলু দিয়ে পরিষ্কার করুন টিফিন বক্স

টিফিন বক্স মাজার পরে আপনি কিন্তু একটা আলু মাঝখান থেকে কেটে সেই আলু ভালোভাবে টিফিন বক্সে ঘষে নিতে পারেন। যদি আঁশটানি বা দুর্গন্ধ থাকে, তাও কিন্তু দ্রুত কমবে।

  • ভিনেগার, বেকিংপাউডার

টিফিন বক্স থেকে কোনও খারাপ গন্ধ বের হলে আপনি খুব সহজে ভিনেগার দিয়ে সেই দুর্গন্ধ তাড়াতে পারেন। সামান্য একটু ভিনেগার, অল্প বেকিং পাউডার দিয়ে আপনি এই দুর্গন্ধ দূর করতে পারবেন।

  • লেবু দিয়ে মাজুন

টিফিন বক্স মাজার পরেও দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে লেবুর খোসা দিয়ে যদি আপনি টিফিন বক্স মাজেন, তাহলে খুব সহজেই দুর্গন্ধ দূর হবে। তাছাড়াও লেবু বাসন পরিষ্কার থাকবে ও চকচক করবে। বাসন একদম নতুনের মত থাকবে।

  • বেকিংসোডা দিয়ে করুন টিফিনের বক্সের গন্ধ দূর

আপনি কিন্তু আপনার টিফিন বক্সের দুর্গন্ধ দূর করতে বেকিংসোডা ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ বেকিং সোডা জলে গুলে টিফিন বক্সে রেখে দিন। তারপরেই কিন্তু এই গন্ধ সহজে চলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+