Back Pain: কষ্ট পাচ্ছেন পিঠের ব্যথায়! দ্রুত মুক্তি পেতে মানুন ঘরোয়া টোটকাগুলি

পিঠের ব্যথায় জেরবার হন প্রায় সকলেই। পিঠের পেশী, লিগামেন্ট,হাড়ের কাজকর্মগুলি নিস্তেজ হতে শুরু করলেই সমস্যা বাড়তে শুরু করে। এই সমস্যা দেখা দেয় একটানা বসে কাজ করলেও। আবার শরীরচর্চা ঠিকঠাক ভাবে না করলে পিঠে ব্যথা হতেই থাকে। অনেকেই অফিসে অনেকক্ষণ ধরে কাজ করেন, যে কারণে তাদের পিঠের যন্ত্রণায় তাদের জেরবার হতে হয়।

পিঠে যন্ত্রণায় আরাম পাওয়ার জন্য দ্রুত মুক্তি পাওয়ার কিছু টিপস দেওয়া হলো। ব্যথা একটি সাধারন সমস্যা। পিঠে ব্যথা কিন্তু কোনও মারাত্মক রোগের ঝুঁকি নয়। এই ঘরোয়া প্রতিকারগুলি মেনে আপনি দ্রুতই মানলে পিঠে ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আপনিও। দেখুন কী কী মানবেন।

Back Pain

  • কীভাবে মিলবে পিঠে ব্যথা থেকে রেহাই

বাজারচলতি অনেক ন্যাচারাল ফর্মুলা রয়েছে, যেগুলি ব্যাক পেইন হিসেবে ব্যবহার করা হয়। যদি আপনার পিঠে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, তাহলে এগুলি ব্যবহার করলে আপনি কিন্তু খুব আরাম পাবেন।

  • হট ওয়াটার ব্যাগ

পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে হট ওয়াটার ব্যাগ আপনি ব্যবহার করতে পারেন। এটি আপনার পিঠের ব্যথা থেকে কিছুটা আরাম মিলবে।

  • নারকেল তেল মালিশ করুন

পিঠে প্রচন্ড ব্যথায় আপনি আর থাকতে পারছেন না, তখন দেরি না করে দ্রুত পিঠে নারকেল তেল মালিশ করবেন। এই ব্যথা থেকে খানিকটা হলেও রেহাই মিলবে আপনার।

Back Pain

  • সোজা হয়ে কাজ করুন

যাতে পিঠে ব্যথা না হয় তার জন্য আপনাকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে, তাই যখন অফিসের চেয়ারে বসে কাজ করবেন। তখনও কখনও পিঠ কুঁজো করে কাজ করবেন না। সোজা বসে কাজ করার চেষ্টা করুন। যাতে শিরদাঁড়া সোজা থাকে সেদিকে বিশেষ নজর দিন।

  • শরীরচর্চা করুন

অফিসের কাজের জন্য একটানা চেয়ারে বসে থাকতে হয় অনেকেই, তখন কিন্তু পিঠের ব্যথায় জেরবার হন অনেকেই। একটানা বসে ল্যাপটপ বা কম্পিউটারের সামনে থাকবেন না। কাজের ফাঁকে পারলে একটু শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন আপনিও।

  • ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান

মূলত পিঠে ব্যথা ও হাড়ে ব্যথা হয় ক্যালসিয়ামের অভাবে। তাই নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। যদি পারেন রোজ একগ্লাস করে দুধ খান, তাহলে পিঠের ব্যথা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+