বর্ষায় জুতো ভিজে গিয়ে সমস্যায় পরেছেন, ভাবছেন কীভাবে অফিস যাবেন, দ্রুত শুকাতে মানুন এগুলি

গরমের অস্বস্তি কাটিয়ে পরেছে বর্ষাকাল। আর এই সময়ে বৃষ্টিতে ভিজে সকলেরই কিন্তু কমবেশি ঠাণ্ডা লেগে যায়। সেই সঙ্গে সাদা জামা কালো হয়ে যায় কাঁদা ভরে। তাছাড়াও আরেকটা বড় সমস্যায় সকলকে পড়তে হয়। তা হল অফিস ফিরতি পথে বা স্কুল থেকে ফেরার সময় যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয়।

তাহলে একদমই রেহাই নেই। জুতো ভিজবেই। আর যে জুতো শুকোতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। তবে আপনি কিন্তু খুব সহজেই এই টিপসগুলি মেনে আপনার জুতো শুকাতে পারেন। দেখুন কী কী করবেন।

cloths

  • হেয়ার ড্রায়ার

হেয়ার ড্রায়ার দিয়ে আপনি খুব সহজেই আপনার ভেজা জুতো দ্রুত শুকাতে পারেন। প্রথমে ভেজা জুতো এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন, যাতে জুতা থেকে সব জল ঝরে যায়। পুরো জল ঝরে গেলে আপনি হেয়ার ড্রায়ার দিয়ে জুতোগুলোকে এক এক করে শুকিয়ে নিন। কারণ ড্রয়ারের সাহায্যে জুতোগুলো আপনার যেভাবে জল শুকাবে তা পরার জন্য উপযোগী হবে। তবে যখন রোদ উঠবে অবশ্যই একবার রোদে দিয়ে দেবেন। তাহলে জুতোতে স্যাঁতস্যাঁতে গন্ধ আর হবে না।

  • জুতো ড্রায়ার

বর্তমানে কিন্তু বাজারে জুতোর ড্রায়ার এসে গেছে। আর এই ড্রায়ারটি এমন ভাবে ডিজাইন করা, যাতে তাদের ভিজে জুতো খুব সহজেই শুকিয়ে যায়। এগুলি আপনি এখন যে অনলাইন স্টোর গুলো রয়েছে, সেখান থেকেই কিনতে পারবেন। বর্ষাকালে খুব সহজেই আপনি ভেজা জুতোতে শুকাতে পারবেন এটি দিয়ে।

  • খবরের কাগজ

খবরের কাগজ দিয়ে খুব সহজে বর্ষাকালে আপনি আপনার ভেজা দ্রুত শুকাতে পারবেন। প্রথমে ভেজা জুতো খবরের কাগজে আপনি মুড়িয়ে নেবেন। তাহলেই দেখবেন আপনার জুতোর সব জল শুষে গেছে। কিছুক্ষণ পর সেই জুতোগুলো আপনি পাখার তলায় দিয়ে দেবেন। তাহলে সেই জুতা কিন্তু শুকিয়ে যাবে। অর্থাৎ পরার উপযোগী হবে। পরের দিন জুতো অবশ্যই রোদে দেবেন।

  • পাখা

বর্ষাকালে যদি আপনার জুতো বৃষ্টিতে ভিজে যায়, আর সেই জুতে যদি দ্রুত শুকাতে চান, তাহলে প্রথমে আপনি একটি হ্যাঙ্গারে জুতোগুলোকে ঝুলিয়ে রাখুন। তাহলে জুতো থেকে সব জল ঝরে যাবে। তারপর শুধুই জুতোটাকে পাখার তলায় রেখে দিন। পারলে কিছুক্ষণ আপনি একটা শুকনো তোয়ালেতে জুতোগুলোকে মুড়িয়ে রাখতে পারেন। তারপরে পাখার তলায় রাখলে দ্রুতই আপনার জুতো দ্রুত শুকিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+