পরিবেশ বান্ধব দোল উৎসব উদযাপন করতে মানুন এই বিশেষ টিপসগুলি
দোল উৎসব আসতে আর বেশি দিন বাকি নেই। হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন বাকি। চলতি মাসের ২৫ মার্চ আনন্দের সঙ্গে সকলেই পালন করবেন দোল উৎসব। এদিন ছোট থেকে বড় সকলে আনন্দ সকলেই মেতে উঠবেন আবিরে।
এই দোল উৎসবের জন্য সকলেই বাড়ি সুন্দর করে সাজান। নানান অনুষ্ঠানের আয়োজন করেন। দোল পূর্ণিমা একটি শুভ দিন। এই উৎসব সারা দেশ জুড়ে পালন করেন সকলে। দোল পূর্ণিমায় ভগবান কৃষ্ণ ও রাধারানির বিশেষ পুজোর আয়োজন করা হয়। হোলির আগের দিন হোলিকা দহন পালন করে থাকেন সকলে।

কীভাবে থাকবেন সুরক্ষিত?
দোলের দিন একে অপরকে রঙ বা আবির মাখিয়ে এই দিনটি উদযাপন করেন। তবে এই সময় কিন্তু আপনার নিজের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ দোলের রং অনেক সময় কিন্তু ত্বকের খুব ক্ষতি করে। সেই সঙ্গে পরিবেশেরও নানান ক্ষতি করে। তাই পরিবেশবান্ধব দোল উদযাপন করতে হবে আপনাকে। তবে সেটি কি করে করবেন। যাতে আপনার পরিবেশ সুরক্ষিত থাকবে, আবার আপনার ত্বকও ভালো থাকবে।
প্রাকৃতিক রঙ
প্রাকৃতিক রঙ ব্যবহার করে দোল খেললে আপনার ত্বকের উপর খারাপ প্রভাব পড়বে না। এমনকি চোখ ভালো থাকবে। হার্বাল রঙ বানিয়ে দোল খেলুন। হলুদ ও ফুলের নির্যাস দিয়ে আবির তৈরি করুন। এতে আপনার অ্যালার্জি হবে না। কোনও সংক্রমণও হবে না।
জলের অপচয় করবেন না
জলের অপচয় করবেন না। কারণ অনেকেই ফিচকিরি দিয়ে দোল খেলেন। এটি কিন্তু একদমই ভালো নয়। এতে জলের অনেক অপচয় হয়। এতে কিন্তু অনেক সময় জলের সংকট দেখা দেয়। শুকনো হোলি খেলবেন। এতে কিন্তু আপনার জলের অপচয় একদমই হবে না। প্রাকৃতিক রং ও ফুলের পাপড়ি দিয়ে আপনি দোল খেলতে পারেন।
প্লাস্টিক বা বেলুনে রঙ নিয়ে খেলবেন না
অনেকেই প্লাস্টিকে বা বেলুনে রঙ মুড়ে দোল খেলেন। এই বেলুন অনেকেই একে অপরের গায়ের ছুঁয়ে দেন। এটি কিন্তু একদমই ভালো নয়। এটি প্লাস্টিকের ব্যাগ এগিয়ে চলুন। বেলুন ব্যবহার করবেন না। এতে কিন্তু পরিবেশেরও অনেকটাই ক্ষতি হয়। প্লাস্টিক ব্যবহার করা বর্জন করুন।
তেল রঙ দিয়ে খেলবেন না
তেল রঙ দিয়ে কখনোই দোল খেলবেন না। এটি আপনার ত্বকের জন্য একদমই ভালো নয়। এতে আপনার ত্বকের অ্যালার্জি হতে পারে। ত্বকে ফুসকুড়ির সৃষ্টি হতে পারে। তাই এইগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন।
রাস্তায় কুকুরদের গায়ে রঙ দেবেন না
অনেকেই কিন্তু রাস্তার কুকুরদের গায়ে রঙ দিয়ে থাকেন। তবে কুকুর, বেড়ালদের গায়ে রঙ দেবেন না। কারণ এতে তাঁদের রঙ গা থেকে উঠতে বহু সময় লাগে। অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ত্বকের ক্ষতি হয়। পশুদের কিন্তু খুব কষ্ট হয়। এতে তারা খুব ভয়ও পেয়ে যায়।












Click it and Unblock the Notifications