ঘন ঘন ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন, স্মৃতিশক্তি বাড়াতে আজ থেকেই মানুন এই টিপসগুলি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই কিন্তু স্মৃতিশক্তি কমে আসে। কোনও ছোটখাটো বিষয় তাঁরা মনে রাখতে পারেন না। আবার অনেক সময় পরিবারের অনেক আত্মীয়-স্বজনের নামও তারা ভুলে যান। তাদের পেটে আসে কিন্তু মুখে আসে না।
ভুলে যাওয়া রোগকে ডিমেনশিয়া রোগও বলা হয়। যদিও বয়স বয়স্ক ব্যক্তিদের ভুলে যাওয়া খুবই সাধারণ বিষয়। তবে কম বয়সেও যদি কেউ ভুলে যায় অর্থাৎ দুর্বল স্মৃতিশক্তি থাকে তাহলে তারা কিন্তু এগুলি মেনে চলতে পারেন।

- পর্যাপ্ত পরিমাণে ঘুমানো দরকার
স্মৃতিশক্তি বাড়াতে প্রত্যেক দিন প্রতিটি ব্যক্তিকে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমোতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে তবেই কিন্তু স্মৃতিশক্তি বাড়বে। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকবে আপনার।
- ওয়ার্ক আউট করতে হবে
স্মৃতিশক্তি বাড়াতে ওয়ার্ক আউট করা খুব দরকার। যেমন- আপনি যদি প্রত্যেকদিন নিয়ম করে ব্যায়াম করেন বা অ্যারোবিক করেন এবং প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্কে রক্ত সরবরাহ ভালো হবে। ব্যায়াম করলে, সাঁতার কাটলে, দৌড়ালে, শরীর সুস্থ থাকার পাশাপাশি মস্তিষ্ক কিন্তু খুব ভালো কাজ করে।
- কোনও একটি কাজের ওপর ফোকাস রাখুন
স্মৃতিশক্তি বাড়াতে আপনাকে একটার বিষয়ের উপর প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে। যদি আপনি এটি করতে থাকেন তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বেই। এতে কিন্তু কাজের ওপরেও আপনার আগ্রহ বাড়তে থাকবে।
- পুরানো জিনিস মনে করুন
স্মৃতিশক্তি বাড়াতে পুরনো জিনিসকে মনে রাখা খুব দরকার। বর্তমান সময়ে আমরা যা ভুলে যাই তা সহজেই কিন্তু কাজের জায়গায় গুগল ব্যবহার করি। তবে সেটি না করে আপনি যদি একটুখানি পুরনো জিনিস মনে করে কাজ করার চেষ্টা করেন। তাহলে কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বে আরোও।
- ইন্দ্রিয় ব্যবহার করুন
আপনি কিছু শেখার ও জানার জন্য আপনার ইন্দ্রিয় ব্যবহার করুন। আপনি যত কিছু শেখার জন্য বা জানার জন্য আপনি ইন্দ্রিয় ব্যবহার করবেন মস্তিষ্ক যত বেশি স্মৃতিশক্তি ধরে রাখতে পারবে। ততই কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বে। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্করা কোনও বিশেষ বস্তুকে মনে রাখার জন্য তার ঘ্রাণ নিতে পারেন। এক্ষেত্রে মস্তিষ্কের গন্ধ প্রক্রিয়া অঞ্চল সক্রিয় হয়ে ওঠে। ঘ্রাণ বা গন্ধ শুকে বিষয়গুলোকে মনে রাখতে পারেন। এগুলি মেনে আপনি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারেন।












Click it and Unblock the Notifications