এই টিপসগুলি মানলেই বর্ষাকালে রোগবালাই থাকবে দূরে, বাড়বে রোগপ্রতিরোধের ক্ষমতাও
বর্ষাকালে রোগপ্রতিরোধের ক্ষমতা কমতে থাকে সকলের। তাই এসময় শরীরের বিশেষ যত্ন নিতে হয় সকলকেই। তাই এই মরসুমে খাবার দাবার, জলের উপরেও বিশেষ নজর রাখতে হবে আপনাদের। না হলে বড় রোগের ঝুঁকি বাড়তে থাকবে।
বর্ষায় শরীর সুস্থ রাখতে আপনাকে অবশ্যই এই টিপস গুলি মানতে হবে। তাহলে কিন্তু আপনি শরীর সুস্থ রাখতে পারবেন। সেই সঙ্গে নিত্যদিনকার খাদ্যতালিকায় এই খাবারগুলি রাখবেন আপনিও। দেখুন শরীর ফিট রাখতে কী কী করবেন।

- শাক সবজি, দুধ খাবেন
বর্ষাকালে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে নিত্যদিন শাকসবজি, দুধ খাবেন। তবে ফ্রিজের খাবার একদমই খাবেন না। কারণ এসময় সর্দি-কাশির সম্ভাবনা সব থেকে বেশি বাড়ে। জ্বর হওয়ারও ঝুঁকিও বাড়তে থাকে। তাই আপনাকে সব সময় খাবার গরম করে খেতে হবে।
- ফ্রিজের খাবার খাবেন না
বিশেষজ্ঞদের মতে, ফ্রিজে রাখা খাবার বর্ষাকালে একদমই খাবেন না। যদি খান তাহলে ফ্রিজ থেকে খাবার বার করে অন্তত দু'ঘণ্টা বাইরে রেখে গরম করে তারপরেই খাবেন। যদি পারেন রোজ রান্না করে খাবেন। না হলে খাবারে ব্যাকটেরিয়া জন্মবার সঙ্গে সঙ্গে আপনার হজম ক্ষমতাও কমতে থাকবে। আবার বমিও হতে পারে।
- ব্যায়াম করবেন
বর্ষাকালে ব্যায়াম করবেন, শরীর ফিট রাখার চেষ্টা করবেন। যদি পারেন আধঘন্টা করে হলেও হাঁটবেন। না করলে আপনার কার্যক্ষমতা কমতে থাকবে। পেশি দুর্বল হয়ে পরবে। সেই সঙ্গে আপনার রোগপ্রতিরোধের ক্ষমতাও কমবে। তাই শরীর সুস্থ রাখতে রোজ ব্যায়াম করবেন।
- নাচবেন
বর্ষাকালে শরীর ফিট রাখতে আপনাকে নিত্যদিন যদি ব্যায়াম করতে না পারেন, তাহলে নাচবেন। নাচলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়বে। তাই এসময় আপনার শরীর ভালো থাকবে।
- তেল মশলা জাতীয় খাবার খাবেন না
বর্ষাকালে অবশ্যই তেল মশলা জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলবেন। যতটা পারবেন হালকা খাবার খাবেন। টাটকা সবজি, ফল মূল খাওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে শাকসবজি ধুয়ে তবেই খাবেন। কারণ এই মরসুমে অনেক শাকসবজিতে কিন্তু পোকা থাকে।
যা পেটে চলে গেলে আপনার বড় রোগের ঝুঁকি বাড়তে পারে। তেল মশলা জাতীয় খাবার খেলে এই সময় অনেকের হজমেরও সমস্যা হয়। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications