জীবনে আপনার উত্থান, পতন লেগেই থাকে, সব সময় অস্থির লাগে, নিজেকে শান্ত করুন এই উপায়ে

প্রত্যেকটি ব্যক্তির জীবনে উত্থান পতন লেগে থাকে। আর এই উত্থান পতন জীবনে শুরু হলে কিন্তু সহজে শেষ হতে চায় না। প্রতিটা মানুষের জীবনে যখন ভালো সময় আসে তখন মনে খুশি লেগে থাকে ঠিকই, তবে খারাপ সময় ব্যক্তি কিন্তু নিজেকে স্থির রাখতে পারেন না।

সে সময় তার মনও কিন্তু খুব অশান্ত হয়ে যায়। যদি আপনার জীবনে উত্থান পতন লেগেই থাকবে। কোনও ভাবেই নিজেকে শান্ত করতে না পারেন, তখন সেই খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে চান, তাহলে আপনি কিন্তু এই বিষয়গুলি মাথাতে রাখতেই পারেন। দেখুন কী কী মানবেন।

Central force

  • হাঁটুন

যখন দেখবেন আপনার প্রচন্ড মানসিক চাপ বাড়তে থাকবে, সেই সময় খোলা বাতাসে হাঁটুন। হাঁটলে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন। মানসিক চাপ থেকে বেরোতে পারবেন। যদি ছুটির দিন পান কোথাও ঘুরে আসতে পারেন।

  • সাহায্য করুন

নিজের মনকে শান্ত করতে অপরিচিত কোনও ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চান, তাহলে অবশ্যই সাহায্য করবেন। দেখবেন এতে আপনার মন ভালো লাগবে। খারাপ সময় আপনার অনেকটাই কাটবে।

  • জ্ঞান বাড়ান

যখন দেখবেন আপনার খুব খারাপ পরিস্থিতি, সেই সময় খারাপ পরিস্থিতিকে ভুলে থাকার জন্য জ্ঞান বাড়াবার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে গল্পের বই পড়ুন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে সাধারণ জ্ঞানের বই পড়ুন। যাতে আপনার জ্ঞান বাড়বে, সে দিকে নজর রাখুন।

  • পরের দিনের প্ল্যান করুন

যখন আপনার জীবনে উত্থান, পতন লেগে থাকবে, আপনার জীবনটা সমস্যায় ভরে উঠবে, সে সময় পরের দিনের প্ল্যান আপনি একটি ডায়রিতে লিখে রাখুন অর্থাৎ পরের দিন কী কী কাজ করবেন ডায়রিতে লিখুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে দেখবেন কিছুটা হলেও মানসিক চাপ কমবে।

  • ঘুমান

খারাপ সময়েও আপনি কিন্তু ৭ থেকে ৯ ঘন্টা ঘুমাবেন। এতে আপনার মস্তিষ্ক শান্ত থাকবে। মাথা ভালো ভাবে কাজ করবে ও প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আসতে আসতে আপনার মানসিক চাপ কমে যাবে।

  • কাঁদুন

ভীষণ কষ্ট হচ্ছে, আপনি কোনভাবেই সেই কষ্ট কমাতে পারছেন না, তখন বন্ধ ঘরে একা একা কাঁদুন। কাঁদলে মন অনেকটা হালকা হয়। এতে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+