ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের বেশি, কীভাবেই বা মিলবে মারণ রোগের থেকে রেহাই
বর্তমানে বেড়ে চলেছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। এই রোগের নাম শুনলে ভয় পান অনেকেই। তবে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। এই রোগের বেশিরভাগ মানুষই মারা যান অর্থাৎ এই মারণ রোগের শিকার হতে কে বাঁচায় বলুন! সাধারন জীবনযাত্রায় আমার এমন অনেক ভুল করে থাকি যা আমাদের ভবিষ্যতে বড় রোগের শিকার করে তোলে, এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ধূমপান করবেন না
উৎশৃঙ্খল জীবন যাপন শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বর্তমান সময়ে ধূমপান মাত্রার অনেকটাই বাড়িয়ে দিয়েছেন যুব সমাজ, এতে তাদের কিন্তু শরীরে অনেকটাই ক্ষতি হয়। তাছাড়া এগুলি শরীরের পক্ষে খুব ক্ষতিকর। অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধতে পারে, মারন রোগ ক্যানসার।

মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে কত মানুষ ক্যানসারে আক্রান্ত হন
আমেরিকান ক্যানসার সোসাইটি সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছেন, ৩ দশকের বেশি সময় ধরে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয় মৃত্যুর সংখ্যাও বেড়েছে প্রচুর। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ছয় লক্ষ দশ হাজারের বেশি মানুষ ক্যানসারে মারা গেছেন। গড়ে প্রতিদিন ১ হাজার ৬৭০ জন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।

যদি আপনি ক্যানসারের শিকার হতে না চান তাহলে আজ থেকেই মেনে চলুন এই নিয়মগুলি।
মদ্যপান করবেন না
মদ্যপান করা শরীরের জন্য খুব ক্ষতিকর। এতে ক্যানসারের ঝুঁকি আমাদের অনেকটাই বেড়ে যায়। ডঃ আর্নেস্ট হক টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমডি আন্ডারসন ক্যানসার সেন্টারের ক্যানসার প্রতিরোধ ও জনসংখ্যা বিজ্ঞানের প্রধান বলেন, মহিলাদের একদমই মদ্যপান করা উচিত নয়।
পুরুষদেরও মদ্যপান করা উচিত না। যদিও করেন তারা করেন তাহলে তার পরিমাণ অনেক কম হওয়া দরকার, যা আমাদের নীরবে ডেকে আনতে পারে ক্যানসারের ঝুঁকি।

কারা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন
ধূমপান করা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। সেই সঙ্গে ফুসফুসের জন্য আরও খারাপ। বিশেষজ্ঞের মতে জনসংখ্যার প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ মানুষ ধূমপান করেন । তাই আমাদের দিন দিন ক্যানসারে আক্রান্ত হয়ে থাকি। যে সকল ব্যক্তি প্রচুর পরিমাণে ধূমপান করেন তাদের ফুসফুসের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তাছাড়া অগ্ন্যাশয় থেকে মূত্রাশয়ে ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ নিকোটিন আসক্ত মানুষই এমন রোগের শিকার হন বেশি।
তিনি আরো জানান, ৯৫% মানুষ ধূমপায়ী, যারা নিজেরা কখনোই তাদের এই নেশাকে ছাড়তে পারেন না, নানান ওষুধ বা কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা এটা ছেড়ে থাকেন। যা তাদের শরীরে ক্যানসার ডেকে আনে।

সিগারেটের ধোঁয়া নাকে নেবেন না
যিনি ধূমপান করছেন, তিনি তার ফুসফুসের ক্ষতি করছেন অগোচরে। তবে তার পাশে বসে যে ব্যক্তি সিগারেট বা বিড়ির ধোয়া নাকে নিচ্ছেন অথচ তিনি তা খাচ্ছেন না, তিনিও কিন্তু নিজের অনেকটাই ক্ষতি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপান করেন না অনেকেই তবে সেখানেও ৭৫০০ জন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। যারা অন্যের ধূমপানের ধোঁয়া নাকে নেয় তারা ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হন বেশি।

কোন কোন খাবার খাবেন
ডায়েট ও ব্যায়াম আপনার শরীর যেমনি সুস্থ রাখে ঠিক তেমন ওজনও কমায়। তবে সেই সঙ্গে আপনার হৃদরোগের সম্ভাবনাকেও অনেকটা কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্যায়াম করলে এবং হাঁটলে শরীর অনেক বেশি সুস্থ থাকে এবং সেই সঙ্গে ফল, শাকসবজি, মাছ, মুরগির মাংস অর্থাৎ প্রোটিন যুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত।

কোন খাবার এড়িয়ে চলবেন
সবুজ, লাল, কমলা সবজি খাবার শরীরের পক্ষে খুব ভালো। মটরশুঁটি বা ফাইবার সমৃদ্ধ খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় প্রত্যেকেরই রাখা দরকার। সেই সঙ্গে মৌসুমী ফল এবং খাওয়া খুব দরকার। তবে যেকোনোও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার দরকার।

ব্যয়াম করুন
যদি পারেন নিত্যদিন ৭৫ থেকে বা ১০০ মিনিট করে ব্যায়াম করুন। এটি আপনার শরীরের জন্য খুব উপকারী হবে। এতে আপনার শরীর যেমনি ভালো থাকবে তেমনই হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক কমবে।

সূর্যের আলো এড়িয়ে চলুন
সূর্যের আলো কিন্তু আমাদের অনেক সময় ক্যানসার রোগের কারণ হতে পারে। এরই বিকিরণ শরীরের অনেক ক্ষতি করে, দিনের আলোয় দরকার না হলে বাইরে বেরোবেন না। বেরোলে গলা থেকে পাও অবধি আটকানো জামা পরবেন। দিনের বেলা দরকার ছাড়া বাইরে বের হবেন না। মাথায় টুপি পড়ুন বা ছাতা নিন। নিজেকে সুরক্ষিত রাখুন।

জিনগত কারণে ক্যানসার হয়
বিশেষজ্ঞদের মতে, পরিবারের যদি কোনও ব্যক্তি ক্যানসার রোগে আক্রান্ত থাকে তাহলে তার আত্মীয় স্বজনের ক্যানসার রোগ হবার সম্ভাবনা বেশি থাকে । জিনগত কারণে অনেক সময় ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications