Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোজা রাখার সময় এই উপায়গুলি মেনে শরীরকে রাখুন হাইড্রেট, রেহাই পাবেন মাথাব্যথা থেকেও

ইসলামধর্মে রমজান মাসকে অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়। চাঁদ দেখার মধ্যে দিয়েই শুরু হয় রমজান মাস। সৌদি আরবে প্রথম রমজান মাসে চাঁদ দেখা গেলে রমজান মাস শুরু হয়। রমজান মাসে প্রথম চাঁদ দেখা গেছে ১০ মার্চ। তাই প্রথম রোজা পালিত হবে ১১ মার্চ। ভারত, পাকিস্তান, বাংলাদেশে এক দিন পর রোজা পালিত হয়। ১২ মার্চ মঙ্গলবার প্রথম রোজা পালিত হবে।

রোজার সময় ইসলাম সম্প্রদায়ের লোকেরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুরো একমাস কিছু খান না। এমনকি সারাদিনে তাঁরা জলও খান না। সূর্যাস্তের আগে তারা আহার করেন আবার সূর্যাস্তের পরে তারা তাদের উপোস ভাঙ্গেন। যেহেতু এটি গরমকালে হয় তাই এসময়ে জলের ঘাটতি যাতে শরীরে না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হয়।

Ramadan

  • এই সময়ে প্রচুর জল খান

শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। জলের অভাব হলে শরীর কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রচুর পরিমাণে জল খাবেন। এতে পেট পরিষ্কার থাকবে এবং শরীর থেকে টক্সিন আর বেরোবে না।

  • চা ও কফি বেশি না খাওয়াই ভালো

এই সময়ে বেশি পরিমাণে চা বা কফি না খাওয়াই ভালো। কারণ যদি আপনি সকালবেলা প্রচুর চা-কফি খান তাহলে আপনার শরীরের জলের ঘাটতি দেখা দেবে। এবং সারাদিন আপনার গ্যাস, অম্বলের সমস্যা হবে। এমনকি অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাই আগেই সাবধান হোন। এতে কিন্তু মাথাব্যথা থেকেও মুক্তি মিলবে।

  • নারকেলের জল

ভোরবেলা আপনি নারকেলের জল খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে জলের অভাব হবে না। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সারাদিন নিজেকে ক্লান্ত লাগবে না। মাথাব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • ফলের রস ও ফল খান

সেহরি ও ইফতারের সময় ফলের রস খাবেন। এতে আপনার শরীর হাইড্রেট থাকবে। সেই সঙ্গে আপনি গোটা ফলও খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শরীর সুস্থ রাখতে সাহায্য করে এগুলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+