Christmas 2024: ক্রিসমাসে চুটিয়ে আনন্দ করার পাশাপাশি শরীর সুস্থ রাখতে মাথায় রাখুন এগুলি

Christmas 2024: বড়দিন মানেই উৎসব ও আনন্দ উৎসবের একটি বিশেষ দিন। বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত সকলেই ছুটির মুডে থাকেন। প্রায় সকলে সারা বছর এই সময়টির জন্য সকলে অপেক্ষা করেন। আবার অনেকেই এই সময়ে ঘুরতে যান। আবার বাড়িতে বড় করে পার্টির আয়োজন করেন। বন্ধু-বান্ধবদের সঙ্গে বেরিয়ে পড়েন ঘুরতে।

আর এই ক্রিসমাস থেকে বড়দিনের সময়টা সকলেই প্রায় আনন্দ করে কাটিয়ে দেন। তবে আনন্দের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে শরীরের দিকেও। না হলেই কিন্তু বড় বিপদ। তাই এই সময় অবশ্যই এই টিপসগুলি মানতে হবে আপনাকে। তবেই কিন্তু শরীর সুস্থ রাখার পাশাপাশি ক্রিসমাসও খুব আনন্দ করে কাটাতে পারবেন। জানুন কী কী টিপস মানবেন।

Christmas

  • শরীর হাইড্রেট থাকুন

এই ক্রিসমাসের সময় যখন আপনি পার্টির মুডে থাকবেন, তখন অবশ্যই আনন্দ করার পাশাপাশি সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ আপনি কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন। এতে শরীর আপনার ডিহাইড্রেট হবে না। সেই সঙ্গে চিনি জাতীয় খাবার বেশি খাবেন না। এতে কিন্তু আপনার ওজন হু হু করে বাড়তে থাকবে। সেই সঙ্গে ফাস্টফুড একটু কম খাওয়ার চেষ্টা করবেন। না হলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

  • ব্যায়াম করবেন

যেহেতু আপনি এই সময় পার্টির মুডে থাকবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু শারীরিক ক্রিয়াকলাপের দিকে ঠিকঠাক নজর রাখতে হবে। অর্থাৎ নিত্যদিন সকালবেলা আপনাকে ব্যায়াম করতে হবে। নাহলে কিন্তু আপনার গ্যাস, অম্বলের সমস্যা বাড়বে। ওজন বাড়বে। নাহলে আপনি ভালোভাবে কিন্তু এই সময়টিকে এনজয় করতে পারবেন না। তাই এসময় নিত্যদিন সকালবেলা উঠে ব্যায়াম করবেন। না হলে হাঁটবেন, না হলে সিঁড়ি দিয়ে অন্তত নিত্যদিন ২০ থেকে ৩০ বার ওঠানামা করবেন। এতে কিন্তু আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে শরীরও অসুস্থ থাকবে।

  • বেশিক্ষণ ঘুমাবেন না

এই সময়ে আপনি অনেকক্ষণ ঘুমাবেন না। এতে কিন্তু মানসিক চাপ লাগবে। সকাল ঘুম থেকে উঠবেন, নিজেকে ডিটক্স রাখার চেষ্টা করবেন। একটু দৌড়াদৌড়ি করবেন। নিজেকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন। এতে মানসিক চাপ কমবে। শরীর সতেজ থাকবে, বড় রোগেরও ঝুঁকি কমবে। বেশি রাতে খাওয়া দাওয়া করা এড়িয়ে চলুন। এতে শরীর আপনার ভালো থাকবে। তাই বড়দিনে আনন্দের সঙ্গে কাটানোর পাশাপাশি এই টিপসগুলিও মাথায় রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+