পাইলসের যন্ত্রণায় ছটফট করছেন, হেমারয়েডসের সমস্যা দূর করতে কী করবেন

পাইলস কিন্তু অত্যন্ত জটিল একটি রোগ। আর বর্তমানে এই রোগে আক্রান্ত অনেকেই। তরুণ তরুণদের রেহাই মেলে না এই রোগ থেকে। এটি হলে মূলত মলদ্বারে প্রদাহ হয়। মলদ্বারে ভিতরে ও বাইরে পাইলস হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যার কারণেই কিন্তু বেশিরভাগ মানুষই পাইলসের সমস্যায় ভোগেন। যেখানে প্রচন্ড ব্যথা হয়। অনেক সময় মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে।

Doctor

  • পাইলসের অপর নাম কী

পাইলসের অপর নাম হেমারয়েডস। যদি আপনি পাইলসের সমস্যায় ভোগেন এবং দ্রুত মুক্তি পেতে চান তাহলে কিন্তু এই ঘরোয়া টিপস গুলি মানতে পারেন। তবে বেশি শরীর খারাপ হলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন।

  • ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন

প্রথমেই আপনার মলকে নরম রাখতে হবে। দেখবেন যাতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয়। কারণ যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাই কিন্তু পাইলসের রোগে বেশি ভোগেন। তাই আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন- শাকসবজি, গোটা শস্য, লেবু ইত্যাদি। এতে আপনার হজম শক্তি ভালো হবে এবং মলও কিন্তু নরম হবে।

  • পর্যাপ্ত পরিমাণে জল খাবেন

মল নরম রাখতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তাই নিত্যদিন আপনাকে ৪ থেকে ৫ লিটার জল খেতেই হবে। তবেই কিন্তু আপনার পাইলসের সমস্যা হবে না।

  • ভাব নিন

যখন আপনি পাইলসের ব্যথায় প্রচন্ড কষ্ট পাবেন তখন দিনে ৩-৪ বার ১০ থেকে ১৫ মিনিটের জন্য গরম জলের ওপর কিছু রেখে নিতম্বে ভাব নেওয়ার চেষ্টা করুন। এতে আপনার ব্যথা, চুলকানি থেকে সহজেই মুক্তি পাবেন।]

  • পাইলসের জায়গায় বরফ লাগাবেন

পাইলস যখন প্রচন্ড ফুলে যাবে। সে সময় আপনি সেই ব্যথা জায়গায় বরফ লাগাতে পারেন। তাহলে অনেকটাই আরাম পাবেন। পাইলসের সমস্যা দেখে মুক্তি পেতে এবং যন্ত্রণা কমাতে মলদ্বারে অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

  • হাঁটুন ও ব্যয়াম করুন

প্রত্যেকদিন হাঁটাচলা করবেন। প্রচুর পরিমাণে হাঁটুন, যোগব্যায়াম করুন। তাহলে দেখবেন আপনার পাইলসের সমস্যা থেকে দ্রুত মুক্তি মিলবে এবং যতটা পারবেন শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করুন।

পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে তেল, ঝাল মশলা জাতীয় খাবার বেশি খাবেন না, দুগ্ধজাত খাবার, নুন, মদ খাওয়া একদমই তাঁদের খাওয়া উচিত নয়। এতে কিন্তু তাদের পাইলসের সমস্যার ক্রমশ বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+