গরমে বাড়ছে ফুসকুড়ির সমস্যা, ট্রেন-বাসে পড়ছেন অস্বস্তিতে, জানুন দ্রুত মুক্তির উপায়

গরমকালে অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে ঘামেন। আর যে কারণে শরীরে খুব অস্বস্তি হয়। অফিস যাওয়ার সময় কিংবা ট্রেনে, বাসে কোথায় গেলে লোকের মাঝখানে প্রচুর পরিমাণে ঘাম হলে অস্বস্তি ও নানা অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে।

আর এই ঘামের কারণে কিন্তু সারা গায়ে ফুসকুড়ি, র্যা শ বেরোয়। যা নিয়ে কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়েন সকলে। এই ফুসকুড়ি এড়াতে কী কী করবেন, জানুন।

pimples

  • দুবার স্নান করবেন

গরমে যদি আপনার ত্বকে ফুসকুড়ি বা র্যা শ বেরোয় তাহলে ত্বক শুকিয়ে রাখতে হবে। তাই ত্বক পরিষ্কার করার জন্য রাখতে হবে। পারলে দিনে দু’বার করে স্নান করার চেষ্টা করবেন। তবে যারা বেশি পরিমাণে ঘামেন তাদের কিন্তু স্নান করার সময় অবশ্যই সাবান ব্যবহার করতে হবে। স্নান করার পর অবশ্যই ত্বককে শুকিয়ে রাখবেন। তাহলে দেখবেন আপনার গা দিয়ে ঘামের গন্ধ বেরোবে না।

  • সুতির পোশাক পড়বেন

যারা প্রচন্ড পরিমাণে ঘামেন, তারা গরমের সময় হালকা ও ঢিলেঢালা পোশাক পরবেন। সুতির জামা কাপড় পড়বেন। যাতে ঘাম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। জামা যদি ভিজে যায় তাহলে সেই জামা দ্রুত পরিবর্তন করবেন। একদমই সিন্থেটিক জামাকাপড় পড়বেন না। কারণ এতে ঘাম আটকে থাকে। গায়ের সঙ্গে ঘাম জড়িয়ে যায় ও ফুসকুড়ি হতে সাহায্য করে।

  • পাউডার মাখবেন

যারা প্রচুর পরিমাণে ঘামেন তাঁদের পাউডার ব্যবহার করা ভালো। যা খুব দ্রুতই ঘাম শোষণ করেন ও ত্বকে শুকিয়ে যায়। এতে ফুসকুড়ি কিন্তু কম পরিমাণে হয়।

  • ঠান্ডা জল ব্যবহার করবেন

যদি আপনি গরমের সময় ফুসকুড়ির সমস্যায় ভোগেন তাহলে ঠান্ডা জল ফুসকুড়ি জায়গায় লাগাবেন। এতে জ্বালা একটু কমবে। সহজে চুলকানি কমে এবং ঠান্ডা থাকবে। তারপর ত্বককে কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন।

  • অ্যালোভেরার জেল মাখুন

অ্যালোভেরার জেল ত্বকে লাগালে ত্বক ঠান্ডা থাকে। অ্যালোভেরা জেল সরাসরি ফুসকুড়িতে লাগাবেন।

  • নারকেল তেল

নারকেল তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যা ন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা ফুসকুড়ি কমাতে সাহায্য করে। নারকেল তেল নিয়ে ফুসকুড়ির উপরে হালকা করে লাগিয়ে দেবেন।

  • শশার রস

ত্বক ভালো রাখতে ও ফুসকুড়ি কমাতে তুলসী পাতা, শশার রস, ফুসকুড়ি জায়গায় মাখতে পারেন। পারলে নিমপাতার মাখতে পারেন। এতে ত্বকে দ্রুত ফুসকুড়ি চলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+