নিত্যদিনের এই বদঅভ্যাসগুলোই আমাদের রাতের ঘুমের ব্যাঘাত ঘটায়, জানেন
প্রতিটি মানুষের শরীরের শান্তির বাহকই হচ্ছে ঘুম। ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, নানান সমস্যায় ভুগতে হয় অনেকে। ঘুমের ব্যাঘাত ঘটে অনেক কারণে। ছোট ছোট কারণগুলি আমরা এড়িয়ে যাই। তবে ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে মাথা কিন্তু খুব যন্ত্রণা হতে থাকে, কাজে মনোযোগ পাওয়া যায় না। সেই সঙ্গে শরীরও ক্রমশ দুর্বল হতে থাকে।

ঘুম ঠিক না হলে কী কী সমস্যা হয়
অজান্তেই নিত্যদিন এমন অনেক কাজ আমরা করে থাকি, যা আমাদের ঘুমের উপর বিশেষ প্রভাব ফেলে। যার কারণে আমাদের ঘুম সঠিকভাবে হয় না। যার ফলে আমাদের মাইগ্রেন, শরীরে ব্যথা, চরম ক্লান্তির মতন নানান সমস্যা দেখা দেয়।

রাতে মোবাইল দেখা
মেলালিন নামক একটি হরমোন যা আমাদের ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে। যদি এই হরমোন সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। আমরা অনেকেই রাত্রে শুয়ে পড়ার পর অন্ধকার ঘরে ফোন টিপে থাকি, কিন্তু এটি আমাদের শরীরে বড় ক্ষতি করছে। ফোনের স্কিনে আসা নীল আলোর সংস্পর্শে আসায় এই মেলালিন নামক হরমোনটির ক্রমশ কমতে থাকে আর এই কারণেই আমাদের ঘুম ক্রমশ কমে যায়। আমরা হয়তো আধ ঘন্টা ঘুমানোর পরেই আমাদের ঘুম ভেঙে যায়। ঘুমের ব্যাঘাত ঘটে। পরের দিন অফিস গেলে শরীর কিন্তু ক্লান্ত হতে থাকে।

রাতে এড়িয়ে চলুন এই খাবারগুলি
এমন অনেকেই রয়েছেন, যারা রাতে ঘুমানোর আগে চা, কফি বা অ্যালকোহল জাতীয় খাবার খেয়ে থাকেন বা নিকোটিনযুক্ত খাবার। এগুলি কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। বলা হয় ক্যাফেইন মস্তিষ্ককে সজাগ ও জাগ্রত রাখতে সাহায্য করে। তাই ঘুমানোর ঠিক আগে এই জাতীয় জিনিস খাবেন না। এগুলি আপনার অ্যাসিডিটি বাড়াতে পারে। কফি, চা, সিগারেট, নিকোটিনযুক্ত খাবার অ্যালকোহল ঘুমানোর আগে রাতে একদমই খাওয়া উচিত নয়। এগুলি খেলে শরীর আপনার ক্রমশই খারাপ হতে থাকবে, সেই সঙ্গে ঘুমও হবে না।

ভারী খাবার খাবেন না
রাতে খাবার কিন্তু লিমিট রেখে ভালো। না হলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হজম ভালো হয় না। খাবার যদি হজম ভালোভাবে না হয় তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অম্বল হতে পারে। রাতে কোনও ভারি খাবার না খাওয়াই ভালো।

দিনের বেলা বেশি ঘুমাবেন না
অনেকক্ষণ যদি দিনের বেলা কেউ ঘুমায় তাহলে তার রাতে ঘুম আসে না। দুপুরবেলা ঘুমোলেও কিন্তু রাতে ঘুম আসে না। পর্যাপ্ত পরিমাণ ঘুমের যেমন শরীরে দরকার, ঠিক তেমনই রাতেও তাড়াতাড়ি শুয়ে পরা দরকার সকলের। সকালে একটু তাড়াতাড়ি উঠুন। দুপুরবেলা না ঘুমোনোর শরীরের জন্য ভালো।

মানসিক চাপ নেবেন না
বেশি মানসিক চাপ না নেওয়াই ভালো। মাথায় বেশি চাপ থাকলে সেভাবে ঘুম আসে না। ব্যায়াম করুন রোজ। তাহলে শরীর ভালো থাকে। স্ট্রেস কমানো খুব দরকার। যদি আপনি নিত্যদিন ব্যায়াম করেন বা সকালে উঠে হাঁটেন তাহলে আপনার ঘুমের সমস্যা কখনোই হবে না।












Click it and Unblock the Notifications