গরমে রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না, শান্তিতে ঘুমাতে মানুন এই টিপসগুলি

তীব্র গরমে ঘরে টেকা দায় হয়ে যাচ্ছে সকলের। তবে যাদের বাড়িতে এসি বা কুলার রয়েছে তারা হয়তো শান্তিতে ঘুমোতে পারছেন। তবে যাদের এসি বা কুলার বাড়িতে নেই তারা কিন্তু গরমে শান্তিতে একদমই দু’চোখের পাতা এক করতে পারছেন না। না ঘুমানোর কারণেও অফিসে কাজে গিয়েও তারা ভালোভাবে কাজ করতে পারছেন না।

শরীর ক্লান্ত লাগছে। আর ভালোভাবে ঘুম না হলে আপনি খাবার ভালোভাবে হজমও করতেও পারবেন না। এই গরমে আপনি যদি ভালো ঘুমোতে চান তাহলে অবশ্যই এই টিপসগুলি অনুসরণ করতে পারেন। দেখুন কী কী করবেন।

Tips For Better Sleep During Summer

  • হালকা খাবার খান

রাতে গরমকালে হালকা খাওয়ার চেষ্টা করবেন। কারণ, রাতে ভারী খাবার খেলে আপনার অস্বস্তি হতে পারে। বদহজম হতে পারে। যা আপনার ঘুমের উপর বিশেষ প্রভাব ফেলবে। যতটা পারবেন হালকা খাবেন । পেট ভরে খাবেন না। যাতে খাবার হজম ভালোভাবে করতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন। অবশ্যই রাতে শোওয়ার দু'ঘণ্টা আগে খাবেন।

  • ক্যাফেইন জাতীয় খাবার কম খান

রাতে গরমকালে ক্যাফেইন জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন। চা, কফি, চকোলেট বা যে কোন কোল্ড ড্রিঙ্ক না খাবারই চেষ্টা করবেন। এতে ঘুমের ব্যাঘাত ঘটে। আপনি যদি কফিপ্রেমী হন তাহলে অবশ্যই সারাদিন একবার খেতে পারেন। কফির পরিবর্তে আপনি ভেষজ চা খেতে পারেন।

  • চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন

গরমকালে শরীর যেহেতু ডিহাইড্রেট হয়ে যায়। তাই প্রচুর পরিমাণে জল খেতে হবে। আপনাকে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তাই আগেই সাবধান হোন।

  • মদ খাবেন না

গরমকালে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবার জন্য মদ খাওয়া এড়িয়ে চলুন। মদ খেলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। শুধু তাই নয়, এতে আপনার শরীর খারাপ হবে। বদহজম হতে পারে। আর ওজনও নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সেই সঙ্গে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে।

  • চেরি

রাতে ঘুমোনোর আগে যদি পারেন চেরি, ব্লুবেরি খেতে পারেন। এগুলো কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে সাহায্য করবে। শুধু তাই নয়, এতে মেলাটোনিন হরমোনকে বাড়াতে সাহায্য করে। যা আপনার ঘুমের জন্য খুব কাজে লাগবে।

  • মশলাযুক্ত খাবার

মশলাযুক্ত খাবার কখনোই রাতে ঘুমানোর আগে গরমকালে খাবেন না। এতে বদহজম হতে পারে। বমি হতে পারে। শরীরে অস্বস্তি হতে পারে। তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+