মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত সকালে করুন এই কাজগুলি
আমাদের দিন যেভাবে শুরু হয় তা শুধু আমাদের শরীরকেই প্রভাবিত করে তা কিন্তু নয়। মনের ওপরেও কিন্তু নানান প্রভাব পড়ে। আমাদের সারাদিন কেমন যাবে তা নির্ভর করে আমাদের সকালের রুটিনের ওপর। যদি আপনি সকালে উঠেই কোনও খারাপ চিন্তায় মগ্ন থাকেন তাহলে কিন্তু আপনার সারাদিন খুব খিটখিটে লাগবে। কোনও কাজেই আপনি জোর পাবেন না। মনও ভালো থাকবে না।
সকালে ঘুম থেকে উঠে যদি ইতিবাচক চিন্তা করেন বা ভালো চিন্তা করেন তাহলে দেখবেন শরীর অনেকটা ফ্রেশ লাগবে। তাই সকাল বেলা উঠে যদি আপনি আপনার মন ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই কাজগুলি করতে পারেন। দেখুন কী কী করবেন।

- হাঁটুন বা ব্যায়াম করুন
শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই কিন্তু মানসিকভাবে সুস্থ থাকা যায়। তাই রোজ সকালবেলা উঠে ব্যায়াম করুন বা হাঁটতে যান। এতে দেখবেন আপনার শরীর সচল থাকছে। মন ভালো থাকবে। সেই সঙ্গে আপনার বুদ্ধির বাড়বে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক দিন ব্যায়াম করলে আপনার শরীর ও মন উভয়ই কিন্তু ফিট থাকবে।
- সুষম খাবার খান
আপনার মন ও শরীরকে ফিট রাখার জন্য আপনি ব্রেকফাস্টে অবশ্যই সুষম খাবার রাখুন। তাছাড়া প্রত্যেক দিন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি, ফলমূল ইত্যাদি রাখুন। এতে আপনার মস্তিষ্ককে আরোও ভালো কাজ করবে। স্মৃতিশক্তি বাড়াবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। সেই সঙ্গে আপনি মানসিক ভাবেও কিন্তু অনেকটা সুস্থ থাকতে পারবেন।
- গেম খেলুন
আপনি আপনার মনকে শান্ত রাখতে সকাল বেলা একটু গেম খেলতে পারেন। এতে আপনি অনেক মজা পাবেন। দাবা খেলা মস্তিষ্কের জন্য খুব ভালো। শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যদি এটি খেলেন তাহলে কিন্তু আপনার সারাদিন অত্যন্ত ভালো যাবে। যদি সকালে না সময় পান তাহলে সারা দিনে যেকোনও একবার এক ঘন্টা যদি এটি খেলার জন্য সময় দেন। দেখবেন মাথা অনেকটাই হালকা লাগছে।
- উষ্ণ গরম জল খান
সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক গ্লাস উষ্ণ গরম জল খান। এতে পেটের কোনও সমস্যা হবে না। পেটও পরিষ্কার থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। মানসিক চাপ কমবে। শরীর সুস্থ থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। এমনকি ত্বক ভালো রাখতেও সাহায্য করে এক গ্লাস গরম জল। তবে অবশ্যই উষ্ণ গরম জল খাবেন।
- সূর্যের আলো গায়ে লাগান
যদি আপনি মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে প্রত্যেকদিন সকালে সূর্যের আলো গায়ে লাগান। এতে আপনার শরীর ভালো থাকবে। মানসিক চাপ কমবে। সূর্যের আলো গ্রহণ করলে আপনার শরীরে ভিটামিন ডিয়ের মাত্রা বাড়তে থাকবে। যা আপনার শরীরকে ক্রমশ সতেজ করে তুলবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়তে থাকবে। তাই শরীর ভালো রাখতে ও মানসিকভাবে সুস্থ থাকতে এই টিপসগুলি আপনিও মানতে পারেন।












Click it and Unblock the Notifications