পয়লা বৈশাখের আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরাতে মানুন এই টিপসগুলি

পয়লা বৈশাখের দিন থেকেই বাংলা নববর্ষের সূচনা হয়। আর এই সময়ে অনেকেই নিজের সাজ পোশাককে দিয়ে বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে চান। আর তাছাড়া এই সময়ে সুন্দর করে সাজাবেন না, তাই আবার হয় নাকি?

বাংলা নববর্ষে আপনিও যদি সুন্দর করে সাজতে চান, তাহলে কিন্তু এইভাবে নিজের ত্বকের যত্ন এখন থেকেই নেওয়া শুরু করে দিন। জানুন কীভাবে নেবেন ত্বকের যত্ন। এতে আপনার ত্বকের উজ্জ্বলতাও ফিরবে।

skin care

কীভাবে ত্বকের যত্ন নেবেন

এসময়ে প্রচন্ড রোদের তেজ থাকে, সেই ক্ষেত্রে ত্বক অনেকেরই তেল তেল হতে থাকে। আর যে কারণে বাড়তে থাকে ব্রণর সমস্যা। হারিয়ে যেতে থাকে ত্বকের জেল্লা। তাই এই গরমে ও পয়লা বৈশাখের সময়ে ত্বকের এই ভাবে যত্ন নিন।

হাইড্রেট থাকুন

এই গরমের সময় ত্বক সবার প্রথম হাইড্রেট রাখতে হবে। যে কারণে প্রচুর পরিমাণে জল খাবেন। তাহলে আপনার ত্বক উজ্জ্বল থাকবে। সেই সঙ্গে ফলের রস, তরমুজ, প্রচুর পরিমাণে শশা খান অর্থাৎ জলীয় খাবার-দাবার যত বেশি খাবেন তত কিন্তু আপনার ত্বক ভালো থাকবে।

ভালোভাবে মুখ পরিষ্কার করুন

এই সময়ে আপনি মুখ ভালোভাবে পরিষ্কার করবেন। দু’বেলা ভালোভাবে মুখ পরিষ্কার করুন। কখনোই আপনার মুখে ময়লা জমতে দেবেন না। তাহলে কিন্তু ত্বক নষ্ট হয়ে যাবে। মুখের জেল্লাও কমতে থাকবে।

সানস্ক্রিম ব্যবহার করুন

এসময় রোদ্দুরে বেরোলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করবেন। না হলে আপনার ত্বক সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে পারবেন। সেই সঙ্গে ত্বক নষ্ট হবে। আবার সমস্যাও বাড়তে থাকবে।

শাকসবজি খাবেন

এই সময় প্রচুর পরিমাণে আপনি শাকসবজি খাবেন। তাছাড়াও ভিটামিন ই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। এতে ত্বক ভালো থাকে। সেই সঙ্গে আপনার চুলও ভালো থাকবে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।

মানসিক চাপ কমাবেন

ত্বক ভালো রাখতে সবার প্রথম আপনাকে মানসিক চাপ কমাতে হবে। সেই সঙ্গে আপনাকে নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তবেই কিন্তু আপনার ত্বক ভালো থাকবে।

বেদানা খাবেন

ত্বক ভালো রাখতে এই সময় প্রচুর পরিমাণে বেদানা খাওয়ার চেষ্টা করুন। যদি নিত্যদিন বেদানা খেতে পারেন, তাহলে আপনার ত্বকের কিন্তু উজ্জ্বলতা ফিরবে, এভাবে আপনি আপনার ত্বকের যত্ন নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+