কঠিন সময়ে নিজেকে কীভাবে শান্ত রাখবেন, সর্বদা শান্তিতে থাকতে মানুন এই টিপসগুলি
এই ব্যস্ত সমাজে নিজেকে শান্ত রাখাই যেন দুষ্কর হয়ে যায়। কাজের চাপ, মানসিক চাপ , ইএমআইয়ের চাপ, পারিবারিক চাপে মানুষ যেন বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। যে কারণে সকলেই প্রায় সব সময় খিটখিটে থাকেন। কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন না। নিজেকে শান্ত রাখতে পারেন না। সেই সঙ্গে অশান্তি সকলের সঙ্গেই হতে থাকে।
যে কারণে বর্তমানে তরুণ সম্প্রদায়ে অনেকেই নেশাগ্রস্ত হয়ে পরেন। নিজেকে শান্ত রাখার উপায় হয়তো অনেকেই জানেন না। যদি আপনি নিজে শান্তিতে থাকতে চান ও নিজেকে একটু শান্ত রাখতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন।

- বর্তমান সময়ে কী হচ্ছে পড়ুন
নিজেকে শান্ত রাখতে যখন আপনি কাজের ফাঁকে সময় পাবেন, সে সময় বর্তমান সময়ে কি ঘটছে পৃথিবীতে। তা ভালোভাবে খুটিয়ে পরুন। ভবিষ্যতে কী করবেন, সেটা নিয়ে ভাবুন। দেখবেন এমনিতেই আপনি শান্ত থাকতে পারবেন।
- জোরে শ্বাস নেবেন
যখন আপনার মানসিক চাপ বাড়তে থাকবে বা কোনও কঠিন পরিস্থিতিতে আপনি খুব রেগে যাবেন। সেই সময় খুব জোরে শ্বাস নেবেন। কিন্তু সেই শ্বাসটা খুব আসতে আসতে ছাড়বেন। এটা খুব সহজেই আপনি শান্ত হয়ে যাবেন।
- ব্যায়াম করুন
নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে যোগব্যায়াম করুন, না হলে হাঁটতে যান বা আপনি আধঘন্টা হলেও নাচতে পারেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে, মানসিক চাপ কমবে, মেজাজও ফুরফুরে থাকবে।
- এদের সঙ্গে কথা বলবেন না
আপনি যে বিষয়ে বেশি চাপ নেন বা যাদের সঙ্গে কথা বললে আপনি খুব উত্তেজিত হয়ে যান। তাদের সঙ্গে কথা বলার এড়িয়ে চলুন বা যাতে আপনার মানসিক চাপ বেশি হয়। সেই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। তবেই আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন। কমবে মানসিক চাপও।
- নিত্যদিন রুটিনের মেনে চলুন
প্রতিটা দিন একটি রুটিনের মধ্যে চলার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ঘুমানোর আগে রাতে একগ্লাস করে দুধ খান। তাহলে রাতে খুব ভালো ঘুমাতে পারবেন। রাতে ভালো ঘুমালে ও সারাদিন আপনি কাজের এনার্জি পাবেন। কাজ করলে মানসিক চাপ কমে। যে কারণে খুব সহজেই আপনি শান্ত থাকতে পারবেন।
- পজেটিভ ভাবুন
যেকোনও কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি সবকিছু পজিটিভ দিক ভাববেন। তাহলে দেখবেন আপনার মাথা অতটা গরম হবে না। আত্মবিশ্বাস বাড়বে। মানসিক চাপ কমবে। আসতে আসতে আপনি শান্ত থাকতে পারবেন।
- বন্ধুদের সঙ্গে কথা বলুন
বন্ধু পরিবারের সঙ্গে ভালোভাবে কথা বলুন। তাতেও যদি না হয়, থেরাপিস্টের সাহায্য নেবেন। তাতে আপনি নিজেকে শান্ত করতে পারবেন। কারণ আপনি যদি রেগে যান, তাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- একা সময় কাটান
প্রত্যেকদিন কাজ সেরে যদি সময় পান বাগানে বা কোনও পার্কে কিছুক্ষণ সময় কাটান। যদি একা একা নিজে কিছুক্ষণ নিজেকে সময় দেন, তাহলে মন ও শরীর দুটোই শান্ত থাকবে। কমবে মানসিক চাপ কমবে।












Click it and Unblock the Notifications