প্রায় সময়েই রেগে যাচ্ছে আপনার সন্তান? জানুন চটজলদি রাগ কমানোর উপায়
সব সময়ে যে বড়রা রেগে যান তা নয়, সন্তানেরাও অনেক সময়ে রেগে যেতে পারে। আর বর্তমান সময়ে অনেক শিশুরাই কিন্তু কোনও না কোনও কারণে রেগে যায়। তারা অনেক সময় বাবা-মায়ের কথা শুনে, কিংবা স্কুল-কলেজে গিয়েও শিক্ষক শিক্ষিকার কথা শুনে তারা কিন্তু প্রায় সময় রেগে যায়।
আপনার সন্তানও কি সব সময়ে রেগে যায়? কীভাবে আপনার সন্তানের রাগ নিয়ন্ত্রণে রাখবেন। কারণ রাগই কিন্তু একজন ব্যক্তির শুত্রু। কীভাবে আপনার সন্তানের রাগ নিয়ন্ত্রণে রাখবেন, জানুন।

কীভাবে সন্তানের রাগ কমাবেন
বাচ্চারা বিভিন্ন কারণে রাগারাগি করে। হয়তো বা কখনও তারা সঠিক সময়ে পড়তে চায় না, আবার খেলতে না দিলে, আবার শরীর খারাপ হলে, আবার তাদের মন মতোন কোনও খাবার যদি টেবিলে না থাকে, তাহলেও কিন্তু না তারা রেগে যেতে থাকে। কীভাবে আপনার সন্তানদের রাগী ভাব কমাবেন।
বকাবকি করবেন না
যখন আপনার সন্তান খুব রেগে যাবে, তখন কিন্তু তাকে একদমই বকাবকি করবেন না। তাকে জড়িয়ে ধরবেন কিংবা তার হাত ধরে তাকে মানসিকভাবে শান্ত করুন। এতে দেখবেন সে আসতে আসতে তার রাগ কমবে।
ইচ্ছাকে প্রাধান্য দেবেন না
যে বিষয় নিয়ে আপনার সন্তান রাগারাগি করছে, সেই বিষয়ে ভুলেও প্রাধান্য দেবেন না। এতে সে সব সময়েই জেদ করবে। আর সেই জিনিস যদি আপনি তাকে সব সময় না দেন, তাহলে সে কিন্তু আরও রেগে যাবে।
জেদে লাগাম দিন
প্রথম থেকেই আপনার সন্তানের জেদে লাগাম দেওয়ার চেষ্টা করুন। কারণ ছোট থেকে বাবা, মায়েরা তাকে যা শেখাবেন, সে কিন্তু তাই শিখবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু জেদ, রাগ আর বাড়বে না।
গান শোনাবেন
যখন আপনার সন্তান কোনও কারণ ছাড়াই খুব রেগে যাবেন, তখন তাকে গান শোনান। প্রথমে সে গান শুনতে চাইবে না। তবে তার কানে হেডফোন দিন কিংবা তার কাছে একটু জোরে গান চালিয়ে দিন। এতে তার মেজাজের পরিবর্তন হবে। রাগ হতাশা থেকে সে সরে দাঁড়াবে।
তার কথা মন দিয়ে শুনুন
আপনার রাগী সন্তানকে শান্ত করতে আপনি তাকে ভালো ভালো কথা বলুন। তিনি যেটা বলছেন সেটাকে মন দিয়ে শুনুন, সে যদি কোনও ভুল কথা বলে সেটা তাকে ভালোভাবে বোঝান। এতে কিন্তু সে খুব খুশি ।
ভুল পদক্ষেপ নেওয়া আটকান
যদি আপনার সন্তান রেগে গিয়ে কোনও ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে আটকান এবং তাকে ভালোভাবে বোঝান। তবে বকাবকি করবেন না। আর শান্ত ভাবে তার সঙ্গে কথা বলুন ।রাগের মাথায় আপনিও যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সে কিন্তু তার রাগ আরও দশ গুণ বাড়িয়ে দেবে। সে কিন্তু কখনোই তার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারবে না।
শান্ত নিতে বলুন
যখন আপনার সন্তানের রাগ বাড়তে থাকবে, তখন আপনার সন্তানকে বলবেন ধীরে ধীরে শ্বাস নিতে, তাহলে তার মন ও শরীর দুটোই শান্ত হবে । তার আবেগও নিয়ন্ত্রণে থাকবে।
দশ থেকে এক গুনতে বলুন
রাগ নিয়ন্ত্রণে রাখতে আপনার সন্তানকে দশ থেকে এক পর্যন্ত গুনতে বলুন অর্থাৎ উল্টোদিকে গুনতে বলুন। এতে দেখবেন তার রাগ আসতে আসতে কমে যাচ্ছে।
খেলনা দিন
যখন সন্তান রেগে যাবে, তখন তাকে বই কিংবা খেলনা দিন অর্থাৎ এমন একটি পরিবেশ তৈরি করুন, যাতে সে যার রাগ থেকে বেরিয়ে আসতে পারে। সে কিন্তু হাসিখুশি ভাবে কিছুটা সময় কাটাতে পারে। এতে সে কিন্তু খুব খুশি হবে।
খেলতে নিয়ে যান
ভেতর জমে থাকা উত্তেজনা, একমাত্র স্ট্রেস হরমোনের কারণেই হয়ে থাকে। যে কারণে তাকে শারীরিক কার্যকলাপ করতে সাহায্য করুন। তাকে নিয়ে একটু পার্কে নিয়ে যান। যাতে এসে একটু দৌড়াদৌড়ি করে খেললে কিংবা একটু খেললে, সে কিন্তু তার মানসিক চাপ কমাতে পারবে। তার রাগ আসতে আসতে কমতে থাকবে।
প্রশংসা করুন
সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না । তার প্রশংসা করুন, অভিভাবক হিসেবে আপনি তাকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করুন। দেখবেন এতে তার রাগ দ্রুতই কমবে।
রাগের কারণ জানুন
রাগের কারণ আগে জানতে চাইবেন। কোন বিষয় নিয়ে আপনার সন্তান এত অভিমান, রাগ করছেন তা জানুন। তারপর সেই সমস্যার সমাধান করুন। তবে তাকে এই সময়ে বেশি বকাবকি কিংবা মারামারি করবেন না। এতে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়।
অশান্তি, ঝগড়া এড়িয়ে চলুন
বাবা মাকে দেখে সন্তান কিন্তু অনেক কিছু শেখে। তাই বাবা-মায়েরা কখনও খুব রেগে কথা বলবেন না। তাই সন্তানের সমানে অশান্তি, ঝগড়া করবেন না। নিজেরা সব সময় শান্ত থাকুন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications