ক্লান্তিভাব দূর করতে ভরসা রাখুন এই ঘরোয়া উপায়গুলিতে, বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও
বর্তমান সময়ে সকলেই প্রায় ব্যস্ত থাকেন। ব্যস্ত জীবন যাপনের কারণে অনেকেই কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারেন না। ভালোভাবে খাওয়া-দাওয়া করার মতো সময় পায় না। আর যে কারণে বেশিরভাগ মানুষেরই কিন্তু নিজেকে খুব ক্লান্ত লাগে। আর এই ক্লান্ত থাকার কারণে কাজেও কিন্তু তারা ভালোভাবে মন দিতে পারেন না।
আর যা কিন্তু উদ্বেগের বিষয়। ক্লান্ত থাকার ফলে শরীরে কিন্তু বড় রোগের সৃষ্টি হয়। কিন্তু কেন সব সময় ক্লান্ত লাগে? আপনারও কি প্রায় সময়ই খুব ক্লান্ত লাগে, তাহলে এগুলি মানতে পারেন। খুব সহজেই এর থেকে আপনি মুক্তি পাবেন? জানুন কী করবেন।

- উষ্ণ গরম জলে মধু খাবেন
ক্লান্ত ভাব দূর করতে আপনি উষ্ণ গরম জল খেতে পারেন। এটি শরীরের শক্তি যোগায়। এতে ক্লান্তভাব কমায়। হালকা গরম জলে অল্প পরিমাণে মধু ও লেবু খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে শুধু ক্লান্তভাব কমবে, তা নয়। সর্দি-কাশির ঝুঁকি কমবে। এমনি আপনার শরীরে জোর পাবেন। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
- জোরে শ্বাস নিন
যদি আপনার ক্লান্ত লাগে, কাজ করতে অসুবিধা হয়। শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে একটু জোরে শ্বাস নেবেন। এতে শরীরের শক্তি পাবেন। আবার অনেক সময় অক্সিজেনের অভাব কমার কারণে শরীরে কিন্তু ক্লান্ত লাগে। মানসিক শান্তি পাবেন। মানসিক চাপ কমবে। ঘরে বসে ৭ থেকে ৮ বার শ্বাস নিন। আসতে আসতে ১০ থেকে ১২ মিনিট এইভাবে শ্বাস নিন।
- হলুদ
হলুদ খেলে আপনার ফুসফুস ভালো থাকবে। এতেও কারকিউমিন, আন্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। ঠিক তেমনই এটি খেলে ক্লান্তভাব দূর হবে। তাই আপনিও এটি খেতে পারেন।
- ম্যাসেজ করুন
যদি আপনার প্রায় সময় খুব ক্লান্ত লাগে, কাজের ইচ্ছা কমতে থাকে। তাহলে হালকা ম্যাসেজ করুন। এতে আপনার হাতের মাংস পেশিতে আরাম লাগবে। রক্তচলাচল ভালো হবে। নারকেল তেল, জলপাই বা বাদাম তেল দিয়ে শরীর ম্যাসেজ করতে পারেন। ম্যাসেজ করার সময় অবশ্যই ঘাড়, কাঁধ, পায়ে ঠিকঠাক ম্যাসেজ করবেন। এতে মানসিক চাপ কমবে। শরীর জোর পাবেন। কাজের ক্ষমতা ফিরবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications