দাঁত হলুদ হয়ে গেছে, নোংরা পরিষ্কার করতে ও প্লাক তুলতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
দাঁত শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই দাঁত যদি সঠিকভাবে পরিষ্কার না করা হয় কিংবা যত্ন না করা হয়, তাহলে কিন্তু ভুগতে হয় আমাদেরকেই। তাই দাঁত যদি আপনি ঠিকঠাক ভাবে যত্ন না করেন, তাহলে দাঁতের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। আবার তাতে কিন্তু অনেক সাদা ও হলুদ নোংরা জমতে থাকে।
যাতে দেখতে যেমন বাজে লাগে, তেমন কিন্তু দাঁতেও অনেক সমস্যা হয়। অনেক সময় আমাদের দাঁতের ওপর হলুদ আস্তরণ জমে যায় যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।

কীভাবে পরিষ্কার করবেন
তবে এই দাঁতের হলুদ ভাব দূর করতে ও পরিষ্কার রাখতে আপনাকে কিন্তু এই ঘরোয়া প্রতিকারগুলি মানতেই হবে। এই যে দাঁতের উপরিভাগ অর্থাৎ প্লাক হলুদ নোংরা জমতে থাকে। আর সেখানেই খাবারের কণা, লালাও জমতে থাকে। এই জায়গায় কিন্তু নোংরা জমে, তাই এগুলি আগে পরিষ্কার করুন।
মাড়ির সমস্যা
প্লাক অনেক সময়ে শক্ত হয়ে যায়। আর এতে কিন্তু অ্যাসিড তৈরি হয়। যা আপনার দাঁতের এনামেল ক্ষইয়ে দিতে পারে। দাঁতে গর্ত হতে পারে। সেই সঙ্গে মাড়িতেও নানান সমস্যা হতে পারে। আবার সঠিক চিকিৎসা না করালে মাড়ির রোগেও ভুগতে হতে পারে আপনাকে।
বেকিং সোডা
দাঁতের হলুদ নোংরাগুলি তুলতে আপনি কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা আপনার দাঁত থেকে এই হলুদ নোংরা দূর করে দেবে। আবার হাইড্রোজেন পারঅক্সাইড একটি ব্লিচিং এজেন্ট হিসেবেও কাজ করে । তাই আপনি যদি একসঙ্গে বেকিং সোডা ও হাইড্রোজেন পার অক্সাইড একসঙ্গে পেস্ট তৈরি করে দাঁতের এই নোংরাজায়গা গুলিতে হালকা ভাবে মিশিয়ে নেন, তারপর ভালোভাবে ধুয়ে নেন। তারপর এতে আপনার দাঁত কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে। হলুদ, নোংরা পরিষ্কার হয়ে যাবে। তবে বেশি পরিমাণে যদি এটি ব্যবহার করবেন না, এতে আপনার দাঁতের কিন্তু এনামেল ক্ষয় হবে না।
স্ট্রবেরি ও বেকিং সোডা
দাঁতের হলুদ নোংরা দূর করতে আপনি কিন্তু স্ট্রবেরি ও বেকিং সোডার পেস্ট ব্যবহার করতে পারেন। তবে ম্যালিক অ্যাসিড থাকে। যা দাঁতের নোংরা, কোনও দাগ দূর করতে সাহায্য করে। অ্যাসিটিক ভাব থাকে এতে। যাতে আপনার দাঁতের হলুদ ভাব দূর করবে।
নুন ও সরষের তেল
দাঁতের হলদেটে ভাব দূর করতে আপনি কিন্তু নুন আর সরষের তেলে ব্যবহার করতে পারেন। সরষের তেলে আধা চামচে নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন। তারপরে দাঁতের ঘষে নিন। এটি করলে দাঁত পরিষ্কার চকচকে হবে।
নারকেল তেল
নারকেলতেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা আপনার দাঁতের হলদেটে নোংরা দূর করতে সাহায্য করবে। আপনার মুখে নারকেল তেল নিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঘষতে। এখন তারপর থুথু ফেলে দিন। ভালোভাবে এরকম দু’বার থেকে তিনবার করুন। তাহলেই আপনার দাঁতের হলুদ ভাব দূর হয়ে যাবে। তবে দাঁতে যদি আপনার অন্য কোনও সমস্যা থাকে, তাহলে এগুলি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications