বৃষ্টি হলেই বা বর্ষাকালে ঘর থেকে বেরোয় স্যাঁতস্যাঁতে গন্ধ, কীভাবে দূর করবেন, জানুন
বর্ষা আসতে আর কিন্তু বেশি দিন বাকি নেই। আর এই বর্ষাকালে জামা কাপড় শুকানোর আর কিন্তু একটা সমস্যার সকলের বাড়িতেই। তাছাড়া বর্ষায় ঘরে স্যাঁতস্যাঁত গন্ধে ভরে ওঠে। আবার অনেকের বাড়িতেই বৃষ্টি হলেই এই গন্ধ বের বেরোয়। আর সেই ঘরে থাকতেও কিন্তু একদম ভালো লাগে না । কারন এই সময় বাইরের আলো বাতাস ঘরে তেমন ঢোকে না।
আর এই বর্ষাকালে রোদের দেখা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এই বর্ষাকালে যেহেতু জামা কাপড় ঘরেই শুকাতে দেওয়া হয়। সে কারণে ক্রমশই বাড়তে থাকে স্যাঁতস্যাঁত গন্ধ। এই ঘরোয়া টোটকার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার ঘর থেকে গন্ধ দূর করতে পারেন।

- ভিনেগার
বৃষ্টি হলেই যদি আপনার ঘরে স্যাঁতস্যাঁত গন্ধ হয়, তাহলে ঘরের একটি উঁচু জায়গায় ভিনেগার একটি পাত্রে রেখে দিন। ভিনেগারের ঘরের গন্ধ সব শুষে নেবে। ঘর থেকে কিন্তু একদমই এই স্যাঁতস্যাঁত গন্ধ বেরোবে না।
- রুম ফ্রেশনার
যদি পারেন ঘরে রুম ফ্রেশনার ব্যবহার করুন। অবশ্যই বর্ষাকালে ঘরে এটি ব্যবহার করবেন। এর গন্ধ অনেকক্ষণ আপনার ঘরে থাকলে স্যাঁতস্যাঁত গন্ধ একদমই বেশী বের হবে না।
- সুগন্ধি মোমবাতি
বাজারে কিন্তু প্রচুর সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেগুলি যদি আপনি মাঝেমধ্যে ঘরে জ্বালিয়ে রাখেন। তাহলে দেখবেন সেটি দেখতেও যেমন ভালো লাগবে। তেমনি এর গন্ধে আপনার ঘর ভরে থাকবে।
- জানলা, দরজা খুলে দিন
অনেকেই বৃষ্টি হলেই জানলা, দরজা বন্ধ করে দেন। বর্ষাকালেও সবসময় জানলা বন্ধ করে রেখে দেবেন না। সব সময় জানলা দরজা খুলে রেখে দেবেন। এতে বাইরে ঠান্ডা হাওয়া এসে আপনার ঘরের স্যাঁতস্যাঁত গন্ধ কাটিয়ে দেবে।
- পর্দা কাঁচবেন
জানলা দরজার পর্দা থেকে অনেক সময় কিন্তু খুব বাজে গন্ধ বেরোয়। তাই বর্ষাকালে বৃষ্টি হওয়ার পর যদি আপনার ঘর থেকে স্যাঁতস্যাঁত গন্ধ বেরোয় তাহলে কিন্তু সেই এই সেই পর্দা একবার হলেও কেঁচে নেবেন আপনি।
- কর্পূর জলে ভিজিয়ে মুছুন
যদি আপনার ঘরে বর্ষাকালে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোয় বা স্যাঁতস্যাঁত গন্ধ বেরোয়, তাহলে এক বাটি জলে কয়েকটা কর্পূর ভিজিয়ে সেই জল দিয়ে ঘর মুছলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে দূর হবে খারাপ গন্ধও।












Click it and Unblock the Notifications