বর্ষাতেও সাদা জামা থাকবে নতুনের মতো, সহজেই কালো দাগ, ছোপ তুলবেন কীভাবে, জানুন

'সাদা’! এই কথাটির সঙ্গে শুদ্ধতা, বিশুদ্ধতা, পরিছন্নতা জুড়ে রয়েছে। এমন অনেকেই রয়েছেন যারা সাদা পোশাক পরতে ভালোবাসেন। তবে বর্ষাকালে অনেকেই সাদা পোশাক পরতে চান না। কারণ, তাঁরা ভাবেন সাদা পোশাক খুব দ্রুত নোংরা হয়ে যাবে। এই জন্য সকলেই খুব চিন্তায় থাকেন। আর বর্ষাকালে রাস্তায় হাঁটার সময় কাদা জল, কাদা ছিটকে সাদা কাপড় কিন্তু খুব সহজেই নোংরা করে দেয়।

অনেক সময় ডিটারজেন্ট দিয়ে ভালো করে কাঁচলেও কালো ছোপ ছোপ দাগ কিন্তু সহজে ওঠে না। আপনিও যদি এমন সমস্যার সম্মুখীন হন, তাহলে দেরি না করে এই টিপসগুলি মানতে পারেন।

cloth

  • লেবুর রস

যদি আপনার সাদা কাপড় নোংরা হয়ে যায় , দ্রুত তা পরিষ্কার করতে চান, তাহলে এক কাপ জলে দু’চামচ নুন, দু’চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। তারপর যে জায়গায় সাদা দাগ হয়েছে, তাতে ঢেলে দিন। আধঘণ্টা পর গরম জলে কাপড়টি ভালোভাবে ধুয়ে নিন। দ্রুত জামার কালো দাগ চলে যাবে।

  • সোডা

আপনি কিন্তু সোডার সাহায্যে জামাকাপড় থেকে কালো দাগ, ছোপ তুলতে পারেন। যে কারণে একটা গ্লাসে কিছুটা জল নিয়ে তাদের কিছুটা সোডা দিয়ে দিন। দিয়ে তাতে সেই জলটি জামার মধ্যে ছিটিয়ে দিন। কিছুক্ষণ এমনভাবে রেখে দিন। তারপর পরিষ্কার জলে জামাটা আরেকবার ধুয়ে নিন।

  • ভিনেগার

ভিনেগারের সাহায্যে আপনি আপনার সাদা জামা কাপড় পরিষ্কার রাখুন। তাই এক কাপ জলে, এক টেবিল চামচ ভিনেগার দিয়ে একটি বালতিতে রাখুন। কিছুক্ষণ আপনার জামাটি ভিজিয়ে রাখুন সেই জলে। তারপর জামাটি ভালোভাবে কেঁচে ধুয়ে নিন।

  • সাবান

যদি আপনার সাদা জামাকাপড়ে অনেক কালো ছোপ ছোপ দাগ ধরে যায়, তাহলে এক টেবিল চামচ সাবান, ডিটারজেন্ট, এক চামচ অ্যামোনিয়া গরম জলে মিশিয়ে নিন। তারপর দাগের উপর দিয়ে দিন জল, দিয়ে ভালোভাবে ঘষে নিন। দেখবেন আপনার জামা দাগ উঠে গেছে।

  • রোদে জামা কাপড় শুকাতে দেবেন না

সাদা জামা কাপড় কখনোই কড়া রোদে শুকোতে দেবেন না। এতে জামা কাপড়ের উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+