বাথরুম ও প্যান থেকে কিছুতেই কালো দাগ দূর করতে পারছেন না, রইল পরিষ্কার করার ঘরোয়া উপায়
প্রতিটি বাড়িতে কিন্তু বাথরুম নিয়মিত পরিষ্কার করা খুব দরকার। সঠিকভাবে পরিষ্কার না হলে স্বাস্থ্যের ওপর খুব মারাত্মক প্রভাব পরে। সেই সঙ্গে বাথরুমে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। যে কারণে অনেক রোগের শিকার হন অনেকে।
তাছাড়াও বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গে মেজাজও কিন্তু খারাপ হতে থাকে। আর যদি আপনার বাড়িতে কেউ আসেন, তাহলে অতিথিদের সামনে কিন্তু আপনার সুনামও নষ্ট হতে পারে। খুব সহজেই এই ঘরোয়া প্রতিকারের মাধ্যমে পরিষ্কার করতে পারেন বাথরুম ও প্যান। দেখুন কীভাবে করবেন।

- গ্লিসারিন ও ভিনেগার
বাথরুম ও প্যান পরিষ্কার করতে আপনি গ্লিসারিন ও ভিনেগার ব্যবহার করতে পারেন। এক কাপ গ্লিসারিন ও দু’চামচ ভিনেগারে কিছুটা লেবুর রস দিয়ে প্যান পরিষ্কার করে নিন। ২০ মিনিট পর ব্রাশ দিয়ে একটু ঘষে দিন। তাহলে দ্রুত বাথরুম পরিষ্কার হয়ে যাবে ও ব্যাকটেরিয়াও মরে যাবে।
- সোডা আর জল
আপনি খুব সহজেই সোডার সাহায্যে বাথরুম ও প্যান পরিষ্কার করতে পারেন। ৭ থেকে ৮ কাপ জলে কিছুটা সোডা দিয়ে একটি পেস্ট তৈরি করে, সেটি আপনার বাড়ির বাথরুম ও প্যানের উপর দিয়ে দিন। তারপর ১৫ থেকে ২০ মিনিট রেখে একটি ব্রাশের সাহায্যে রেখে ঘষে নিন। তাহলে প্যানের কালো দাগ খুব সহজেই উঠে যাবে। বাথরুম থাকবে ঝাঁ চকচকে।
- লেবু
আপনি লেবু আর জল একসঙ্গে নিয়ে কিছুক্ষণ প্যানে ও বাথরুমে দিয়ে রাখুন। অন্তত আধঘন্টা রাখলে ভালো হয়। তারপর কোনও ব্রাশের সাহায্যে প্যানটা ঘষে নিন। তাহলে দ্রুতই কিন্তু আপনার বাথরুম পরিষ্কার হয়ে যাবে। এতে কিন্তু আপনার বাথরুম নতুনের মতো হয়ে যাবে। সেই সঙ্গে বাথরুম থেকেও দুর্গন্ধও বের হবে না।
- বোরাক্স ও লেবুর রস
আপনি চটজলদি বাথরুম পরিষ্কার করতে চান, তাহলে দেরি না করে বোরাক্স ও লেবুর রস দিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারেন প্যান। যার জন্য প্রথমে তিন চার চামচ বোরক্স পাউডার ও তাতে কিছুটা লেবুর রস মিশিয়ে আপনাকে প্যানে ও বাথরুমে ঢেলে দিতে হবে। তারপর একটি ব্রাশের সাহায্যে সেটিকে আসতে আসতে ঘষতে থাকুন। তারপরে সামান্য জল ঢেলে দিয়ে ধুয়ে দিন। দেখবেন খুব সহজেই আপনার প্যান ও বাথরুম পরিষ্কার হয়ে গেছে।












Click it and Unblock the Notifications