ওষুধ ছাড়া টনসিলের ফোলাভাব কমাতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি, কমবে ব্যথাও

আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক সময় কিন্তু টনসিলের ব্যথা শুরু হয়। যদিও এই টনসিলের ব্যথা বিশেষ করে শীতকালে হয়। তাছাড়াও গরম কালেও প্রচুর পরিমাণে ঘাম হলে সেই ঘাম গায়ে থেকে থেকে অনেক সময় কিন্তু টনসিল ফুলে যায়। লাল হয়ে যায়, ব্যথা হয়। আর এই যন্ত্রণা খুব কষ্টের।

এতে নাক, মুখ, গলা ক্রমশ ফুলতে থাকে। টনসিলের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে গেলে সুস্থ হওয়া যায়। টনসিল হল দুটো ডিম্বাকৃতির গন্থি। যা গলার পিছনের দিকে থাকে। যদি আপনি টনসিলের ব্যথা ওষুধ না খেয়ে কমাতে চান তাহলে এই ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই আপনি কমাতে পারেন।

throat pain

  • উষ্ণ গরম জল

উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন। যেমন- মাঝে মধ্যে চা, স্যুপ ইত্যাদি খেতে পারেন। তাছাড়াও আপনি মধু, আদা দিয়ে চা করে খেতে পারেন। এতে আপনি গলায় আরাম পাবেন। ব্যথাও দ্রুত কমবে।

  • খান এগুলি

যদি আপনার টনসিলের ব্যথা প্রচন্ড পরিমাণে হয় তাহলে কিন্তু আইসক্রিম, দই, নরম খাবার ইত্যাদি খেতে পারেন। এতে আপনার গলা ব্যথা ততটা হবে না। সেই সঙ্গে পুদিনা পাতার জুস, স্মুদি করেও খেতে পারেন। যা আপনার গলা ব্যথা দূর করবে।

  • এই খাবারগুলি এড়িয়ে চলুন

টনসিলের ব্যথা যখন হবে তখন কিন্তু কখনোই আপনি শক্ত খাবার খাবেন না। যেমন- গাজর, ফলমূল, শশা ইত্যাদি খাওয়া এড়িয়ে চলুন। এতে গলা ব্যথা ক্রমশ বাড়বে এবং গলার ভেতর আরোও যন্ত্রণা বাড়তে থাকবে। তাই ভুলেও এই খাবারগুলি খাবেন না।

টনসিলের ব্যথা কমাতে আপনি নুন দিয়ে গার্গেল করতে পারেন। এতে ব্যথা কিন্তু দ্রুত কমবে। গলার ভেতরে যদি ফোলা থাকে তাও দ্রুত কমবে। যদি আপনার টনসিল লাল হয়ে যায় তাও কমবে দ্রুত।

  • গরমের জলের ভাব নিন

শুকনো বাতাসে গলার ব্যথা কমাতে পারে না। বরং উল্টে আরোও অস্বস্তি বাড়িয়ে দেয়। তাই গরম জলের ভাব নিলে, টনসিলের ব্যথা কমে। আপনি টনসিলের ব্যথা কমাতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। যদি না থাকে তাহলে গরমের জলের ভাব নিলে অনেকটাই আরাম পাবেন। তছাড়া টনসিলের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+