Dandruff: মাথা ভর্তি খুশকি কমবে এই ঘরোয়া উপায়েই, একবার ট্রাই করে দেখুন!
খুশকির সমস্যা বড় সমস্যা, আর এই সমস্যা জর্জরিত প্রায় অনেকেই। খুশকি সমস্যা যদি কারোর থাকে তাঁকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করেন।
তবে সবার যে সব সময়ে এই শ্যাম্পু মেখে খুশকি কমে তা কিন্তু নয়। আর যদি আপনি এই শ্যাম্পু ব্যবহার না করেন তাহলে খুশকি কমাতে এই ঘরোয়া প্রতিকারগুলি একবার ট্রাই করতে পারেন।

- অ্যাপেল সিডার ভিনেগার
অ্যাপেল সিডার ভিনিগারে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। যা খুশকির বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ এটি যদি অ্যাপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য জল মিশিয়ে যদি আপনি মাথার ত্বকে লাগান, তারপর এটি ১৫-২০ মিনিট বাদে ধুয়ে ফেলুন তাহলে আপনার ত্বকের পি এইচয়ের ভারসাম্য বজায় থাকবে এবং এটি খুশকি কমাতেও সাহায্য করবে।
- চা গাছের তেল
চা গাছের তেলে ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য থাকে। তাই খুশকির জন্য এটি খুব ভালো, যদি আপনি নিয়মিত শ্যাম্পু করার সময় কয়েক ফোঁটা চা গাছের তেল দিয়ে দেন তাহলে আপনার চুল ভালো হবে এবং মাথার ত্বকও ভালো থাকবে, কখনই খুশকি হবে না।
- নারকেল তেল
নারকেল তেল দিয়ে আপনি যদি প্রায় দিনই মাথার ত্বকে ম্যাসেজ করেন তাহলে আপনার মাথার ত্বকে যদি কোনও ব্রণ হয় বা শুকিয়ে যায় বা ফুসকুড়ি হয় তাও কিন্তু কমবে আর এটি কিন্তু করার সময় খুব ভালোভাবে ম্যাসেজ করতে হবে। তবে এটি আপনি স্নান করার আগে অর্থাৎ চুল ভেজাবার কয়েক ঘন্টা আগে করবেন। এটি করলে আপনার খুশকি কম থাকবে, চুলও উজ্জ্বল হবে।
- অ্যালোভেরা
যদি আপনি খুশকি কমাতে চান তাহলে অ্যালোভেরা জেল মাথায় লাগান। যে ব্যক্তির নিত্যদিন ৩০ মিনিট এটি মাথায় মেখে থাকেন, তারপর চুল ধুয়ে ফেলেন। তার কখনোই মাথায় চুলকানি বা খুশকি হয় না। কারণ অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টারি বৈশিষ্ট্য থাকে।
- বেকিং সোডা
যদি আপনি খুশকি কমাতে চান তাহলে ব্রেকিং সোডা মাখতে পারেন, কারণ বেকিং সোডা মাখলে মাথার ত্বক ভালো থাকবে। যদি এক মুঠো বেকিং সোডা আপনি যদি মাথার ত্বকে ঘষেন, তাহলে আপনার খুশকি হবে না। তবে, এটি কিন্তু করার কিছুক্ষণের মধ্যে আপনাকে ধুয়ে ফেলতে হবে। তবে রোজ ব্যবহার না করাই কিন্তু ভালো । এতে মাথার ত্বক অনেক সময় শুকিয়ে যায়।












Click it and Unblock the Notifications