কাঠের আসবাবপত্র খেয়ে ফেলছে উইপোকা, রেহাই দেবে এই ঘরোয়া প্রতিকারগুলিই
বর্ষাকালে পরিবেশ আর্দ্র থাকার কারণে ঘরে কিন্তু স্যাঁতস্যাঁত ভাব হতেই থাকে। সেই সঙ্গে একটা দুর্গন্ধ বের হয়। যেহেতু এই সময় রোদ্দুর হয় না। সেই ক্ষেত্রে ঘরে নানান সমস্যা হতেই থাকে। এইসময় বাড়িতে ছোটখাটো পোকামাকড়ও কিন্তু ঘরে বাসা বাঁধে। সেই সঙ্গে বর্ষাকালে কাঠের আসবাবপত্রে উইপোকা বাসা বাঁধে।
আর যে কারণে আসবাবপত্র খুব সহজেই নষ্ট হয়ে যায়। যদি এমন সমস্যার সম্মুখীন আপনিও হন, তাহলে কীটনাশক ছাড়াই এই ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনি আপনার আসবাবপত্রে থাকা উইপোকা মারতে পারেন। জানুন কীভাবে মারবেন উইপোকা।

- কমলালেবুর খোসা
কমলালেবুর খোসা একদমই পছন্দ করে না উইপোকা। কমলালেবুর খোসা শুকিয়ে আপনি যদি আপনার কাঠের আসবাবপত্রে ঘষে দেন, সেখানে কিছুতেই উইপোকা বাসা বাঁধতে পারবে না। কারণ এই গন্ধে তারা মরে যাবে।
- বোরিক অ্যাসিড
বোরিক অ্যাসিড গায়ে পরলেই মৃত্যু হয় উইপোকার। একটি জলের বোতলে কিছুটা বোরিক অ্যাসিড নিয়ে আপনার কাঠের আসবাবপত্রের স্প্রে করে দিন। তাহলে দ্রুতই উইপোকা মরে যাবে । তবে এগুলি আপনার শিশু ও বাড়িতে যদি কোন পোষা প্রাণী থাকে তাদের থেকে দূরে রাখবেন।
- নিম তেল
উইপোকা মারতে সাহায্য করে নিম তেল। তাই বর্ষাকালে কাঠের আসবাবপত্রে আপনি নিম তেল স্প্রে করে দিন। তাই একটি বোতলে কিছুটা নিমপাতা আর কিছুটা তেল দিয়ে রেখে দিন। আর তেল দিয়েই আপনি ইউপোকা মারতে পারেন।
- রসুন
রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা উইপোকা মারতে খুব সাহায্য করে। কাঠের আসবাবপত্রে তাই রসুনের কুচি পিষে ভালোভাবে ঘোষে দিন। তাহলে দ্রুতই মরবে এই পোকা।
- ভিনেগার
উইপোকা মারতে সাহায্য করে সাদা ভিনেগার। ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তাই একটি বোতলে কিছুটা ভিনেগার ও কিছুটা জল নিয়ে আপনি স্প্রে করতে পারেন। কয়েক মিনিটের মধ্যে উইপোকা মরে যাবে।
- কীভাবে করবেন প্রতিকার
তবে কাঠের জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করবেন। যখন রোদ উঠবে তখন জানলা- দরজা খুলে দেবেন। যাতে তাদের আপনার ঘরে আলো-বাতাস ঢোকে। তাহলে কিন্তু কাঠের আসবাবপত্র দ্রুত নষ্ট হবে না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications