বর্ষায় শিশুর জ্বর, সর্দি বাড়ছে, চিন্তায় পরছেন আপনিও, কীভাবে সুস্থ রাখবেন আপনার সন্তানকে
বর্ষাকালে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই একটু কমতে থাকে। এসময় কিছুতেই শরীর সুস্থ রাখা যায় না। তারপর যদি বৃষ্টিতে ভেজা হয়, তাহলে তো আর কোনও কথাই নেই। সেই সঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া তো লেগেই রয়েছে। এই মরসুমে কিন্তু শিশুদের জ্বর, সর্দি কাশি বাড়তে থাকে। তারা প্রায় সময় নানা রকম ভাইরাসে আক্রান্ত হয়।
বর্ষার জলে নানারকম জীবাণু ঘোরাফেরা করে। যা বাচ্চাদের সংস্পর্শে এলে তাঁরা নানান রকম রোগে আক্রান্ত হয়। সেই সঙ্গে অনেকেই ঠান্ডা লেগে জ্বর, সর্দি হয়। তাই এদের শরীরের যত্ন আপনাদেরকে নিতে হবে। কীভাবে নেবেন শিশুর শরীরের যত্ন, জানুন।

- ফুলহাতা, জামাপ্যান্ট পরাবেন
শিশুরা বর্ষাকালে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতন অসুস্থতায় ভোগে। এসময় বাচ্চাদের বাইরে বার করলেই অবশ্যই ফুলহাতা, জামাপ্যান্ট পরাবেন। কারণ যাতে তাদের পা-হাত পায়ে কোনও মশা না কামড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে।
- কোথাও জল জমতে দেবেন না
বাড়ির চারপাশে যদি আপনার কোথাও জল জমে, তা কিন্তু ফেলে দেবেন। কারণ জমা জলে মশা জন্মায়। আর মশার কামড়ে আপনার শিশুর ডেঙ্গু, ম্যালেরিয়ার মতন রোগে ভুগতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি। রোজ রাতে শিশুকে মশারি টাঙিয়ে ঘুম পারাবেন। দেখবেন তাকে যেন মশা না কামড়ায়।
- গরম খাবার খাওয়াবেন
বর্ষাকালে শিশুদের বৃষ্টিতে ভিজে জ্বর, সর্দির মতনও সমস্যা বাড়ে। তাই এসময়ে তাদের যখন খাওয়াবেন অবশ্যই গরম গরম খাবার খাওয়াবেন। ফ্রিজের ঠান্ডা খাবার তাদেরকে খেতে দেবেন না।
- গরম জল খাওয়ান
রোজ সকালবেলা আপনার সন্তানকে উষ্ণ গরম জল খাওয়ান। তাছাড়া গরম চিকেনের স্যুপ, দুধ ইত্যাদি খাওয়াতে পারেন। এতে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়তে থাকবে। বড় রোগের ঝুঁকি কমবে।
- গোলমরিচ খাওয়াবেন
যদি আপনার শিশু এই মরসুমে সর্দির সমস্যায় ভোগে, তাহলে তাকে রোজ একটি করে গোলমরিচ খাওয়াতে পারেন। গোলমরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। তবে এগুলি খাওয়ানোর আগে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাওয়াবেন।
- বাড়ি, ঘর পরিষ্কার রাখুন
বর্ষাকালে বাড়ি, ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মেঝে পরিষ্কার করার সময় নুন, ফিনাইল দিয়ে মুছবেন। তাহলে ব্যাকটেরিয়া জন্মাবে না। শিশুর পোশাক পরিষ্কার করবেন রোজ। তবেই এই মরসুমে শিশুকে রাখতে পারবেন সুস্থ।












Click it and Unblock the Notifications