বাড়ছে দাঁতের হলুদ ছোপ, ঝকঝকে সাদা দাঁত পেতে ঘরোয়া এই উপকরণেই হবে কামাল
দাঁতের হলুদ ছোপ দূর করার জন্য সকলেই অনেক চেষ্টা করে থাকেন। দামী দামী টুথপেস্ট ব্যবহার করে থাকেন। অনেক কাঠখড় পুড়িয়েও কিন্তু অনেক সময় এই দাঁতের হলুদ ভাব ওঠে না।
বাড়ির বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি আপনার দাঁতের হলুদ দাগ তুলতে পারেন। তবে কীভাবে তুলবেন জানুন।

- কাঁচা পেঁপে
কাঁচা পেঁপে খুব ভালো ব্লিচিং এজেন্ট। এতে প্যাপাইন থাকে। আপনার দাঁতে যে জায়গায় হলুদ দাগ হয়েছে সেখানে আপনি কাঁচা পেঁপে ভালোভাবে ধুয়ে তার খোসা এবং বীজ বার করে সেটি আপনি আপনার দাঁতের উপর খানিকটা ঘষতে পারেন। দু-তিনদিন এরকম করার পর দেখবেন আপনার দাঁতের উপরে থাকা হলুদ আসতে আসতে উঠতে শুরু করেছে।
- কলার খোসা
কলার খোসায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়ামের মতন উপাদান থাকে। তাই দাঁতে হলুদ অংশকে সাদা করতে আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন। কলার খোসা আপনি আপনার দাঁতের হলুদ অংশে মেখে ১৫ মিনিট বসে থাকতে পারেন। তারপরেও আপনি একটি শুকনো খোসা আপনার ব্রাশে নিন তারপর দাঁত মাজার মতন করে তা মাজুন। তাই এটা আপনি একবারই করবেন।
- লেবুর রস
দাঁত সাদা রাখতে নিয়মিত লেবুর রস ও লেবুর খোসা আপনি দাঁতে ব্যবহার করতে পারেন। এতে উচ্চ পরিমাণের সাইট্রিক অ্যাসিড থাকে। যে কারণে আপনার দাঁতের উপরে লেবু গেলে আপনার সেই অংশে হলুদ দাগ উঠে যাবে।
- নুন
দাঁতের হলুদ দাগ তুলতে আপনি ব্যবহার করতে পারেন নুন। টুথপেস্টে এক চিমটে নুন দিয়ে আপনি ভালোভাবে ব্রাশ করুন। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার দাঁতের হলুদ দাগ কমবে।
- কেন হলুদ হয়
যারা প্রচুর পরিমাণে চা বা কফি খান বা রেড ওয়াইন খান বা সয়া সস খেয়ে থাকেন। তাদের কিন্তু এই সমস্যা হয়ে থাকে। শুধু তাই নয়, যারা প্রচুর পরিমাণে ধূমপান করেন বা মদ্যপান করেন বা যারা নিয়মিত ব্রাশ না করেন তাদের কিন্তু দাঁতের উপর হলুদ হতে থাকে। তাই এটি হলে আগেই সাবধান হবেন। কারণ, এতে দাঁতের ক্ষতিও হয়।












Click it and Unblock the Notifications