বর্ষায় মাথা চুলকানির সমস্যায় অতিষ্ট হয়ে উঠেছেন, রেহাই মিলবে এই ঘরোয়া উপায়েই

ভ্যাপসা গরম কাটিয়ে পড়েছে বর্ষাকাল। আর এই সময়ে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। তাছাড়া মাথায় চুলকানির সমস্যায় ভোগেন অনেকেই। তাছাড়া এই সময়ে ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাগ একটু বেশিই বাড়ে।

যদি আপনার মাথা প্রচন্ড পরিমাণে চুলকায়। তাহলে কিন্তু এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে খুব সহজেই মাথা চুলকানি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কীভাবে কমাবেন মাথার চুলকানির সমস্যা, দেখুন।

hair

  • দই

দই হচ্ছে প্রোবায়টিক একটি খাবার। যা খেলে শরীর সুস্থ থাকে। আপনি কি জানেন খুব সহজেই দই দিয়ে আপনি আপনার মাথার চুলকানির সমস্যা কমাতে পারেন। যদি আপনার মাথায় চুলকানির সমস্যা হয়, তাহলে দেরি না করে আপনার মাথার ত্বকে দই লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে দিন। তারপরে শ্যাম্পু করে নিন। এতে দেখবেন খুব সহজেই আপনার মাথার চুলকানি সমস্যা কমবে।

  • অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল দিয়ে আপনি আপনার মাথার চুলকানির সমস্যা কমাতে পারেন। অ্যালোভেরা জেল খুব ঠাণ্ডা। তাই এটি যদি আপনি আপনার মাথায় মাখেন, তাহলে কিন্তু আপনার মাথা আরও ঠাণ্ডা হয়ে যাবে। এমনকি আপনার মাথায় যদি জ্বালা থাকে বা খুশকি থাকে, তাও দ্রুত কমবে। তবে অ্যালোভেরা জেল কিন্তু শুধু মাথায় লাগাবেন, সঙ্গে অন্য কিছু আর দেবেন না। ৩০ মিনিট অ্যালোভেরা জেল মেখে বসে থাকবেন।

  • লেবুর রস

লেবুর রস মাথার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি কিন্তু আপনার মাথায় ছত্রাক বা কোনও ব্যাকটেরিয়া হতে দেবে না। যদি আপনার মাথায় খুব চুলকানির সমস্যা থাকে, তাহলে লেবুর রস জলে মিশিয়ে মাথায় মাখুন। ১০ মিনিট মেখে শ্যাম্পু করে রেখে দিন। তাহলে দেখবেন সহজেই আপনার মাথার চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • নারকেল তেল

মাথায় যদি ভালোভাবে নারকেল তেল মাখেন, চুলকানির সমস্যা কমবে। তবে উষ্ণ গরম নারকেল তেল মাথায় ম্যাসেজ করার চেষ্টা করুন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

  • মেথি বীজ

মেথি বীজে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যদি মাথায় মেথি বীজ মাখেন তাহলে মাথার ত্বক ঠাণ্ডা থাকবে। শুধু তাই নয়, আপনার মাথায় চুলকানি সমস্যাও কমবে।

  • কী করবেন

বর্ষায় মাথার চুল ঘনঘন ধোবেন না। ভেজা চুল রাখবেন না। গরম জলে সব সময় শ্যাম্পু করবেন। তাহলে আপনার মাথায় চুলকানির সমস্যা থাকলে তাও কিন্তু কমে যাবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+