বর্ষাকালে গা ভরে হচ্ছে চুলকানি, বের হচ্ছে র্যাশও, এই টিপসেই সব হবে দূর
বর্ষাকালে সকলের শরীরেই নানান সমস্যা দেখা দেয়। কারণ এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তারপরে গায়ে চুলকানি বেরোয়, র্যাশ বেরোতে থাকে। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতন বড় রোগে আক্রান্ত হন অনেকে। তারপরে অনেক সময় বৃষ্টির জল গায়ে লাগলে অনেকের চুলকানি, ফুসকুড়ির মতন সমস্যা হয়। যে কারণে ত্বকে নানান সমস্যা হতে থাকে।
যদি বর্ষাকালে আপনি ফুসকুড়ি বা চুলকানি সমস্যায় ভোগেন, তাহলে এই টিপসগুলি মানতে পারেন। এগুলি মানলে দ্রুত আপনি চুলকানি সমস্যা থেকে বের হতে পারবেন। দেখুন কী কী করবেন।

- নারকেল তেল
নারকেল তেল দিয়ে খুব সহজে আপনার চুলকানি কমবে। যখন বর্ষাকালে আপনার গা, হাত পা চুলকাবে, সেই সময় ঘরে থাকা নারকেল তেল দিতে পারেন। এতে চুলকানি অনেকটাই কমবে। যদি গায়ে কোনও ফুসকুড়ি থাকে। তা থেকেও মুক্তি পাবেন। সেই সঙ্গে ত্বক কিন্তু হাইড্রেট থাকবে।
- অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল দিয়েই আপনার গায়ের চুলকানি সমস্যা থেকে দূর হবে। এটি ওষুধের চেয়ে কম নয়। অ্যালোভেরা চিরে যদি সেই জেল বার করে চুলকানির জায়গায় সঙ্গে সঙ্গে ঘষে দেন। তাহলে কিন্তু দ্রুত চুলকানি কমবে।
- পুদিনা তেল
গায়ের চুলকানি কমাতে পুদিনা তেল ব্যবহার করতে পারেন। এটি শুধু যে চুলকানি দূর করে তা নয়, ত্বক শীতল রাখতে সাহায্য করবে। পুদিনা তেল লাগালে দাঁদ, খোশ, প্যাজরার সমস্যাতে কমাতে সাহায্য করবে।
- অ্যাপেল সিডার ভিনেগার
অ্যাপেল সিডার ভিনেগার দিয়েও কিন্তু সহজে আপনি আপনার চুলকানির সমস্যা কমাতে পারেন। এক কাপ গরম জলে কিছুটা অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে তুলোর সাহায্যে চুলকানির জায়গায় লাগিয়ে দিন। তাহলে আপনি অ্যালার্জির সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবেন।
- বেকিং সোডা
আপনি কি জানেন, বেকিং সোডা দিয়ে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি। তবে আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন বা ত্বকে কোনও সমস্যা থাকে, তাহলে এগুলি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications