জামাকাপড়, আলমারিতে কি পোকামাকড় ভরে যাচ্ছে, এই ঘরোয়া উপায়তেই দূর হবে উইপোকাও

শীতকালে ঘরে রোদ না ঢোকার কারণে অনেকের বাড়ির নানান সমস্যা হয়, ঠিক তেমনই অনেকের আলমারি, জামাকাপড়েও নানান সমস্যা হতে শুরু করে, স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আবার অনেকের আলমারিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। আবার আলমারিতে উইপোকা ধরে।

আবার অনেকের জামাকাপড়ও নষ্ট হয়ে যায়। আবার অনেকের আলমারিতে পোকামাকড় হতে থাকে। আর শীতেই এই সমস্যা বাড়তে থাকবে। যদি এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে ঘরোয়া এই টিপসগুলো কিন্তু মানতেই পারেন। জানুন কী কী মানবেন।

cloths

  • কর্পূর ব্যবহার করুন

যদি আপনার আলমারি কিংবা জামা কাপড়ে পোকামাকড় ভরে যায়, তাহলে তা মুক্তি পেতে আপনি কর্পূর ব্যবহার করতে পারেন। আলমারিতে কোনও একটি জায়গায় কর্পূর একটা ব্যাগে রেখে দিতে পারেন। এতে জামা কাপড় ভালো থাকবে বহুদিন।

  • জামাকাপড় রোদে শুকাবেন

জামা কাপড় রাখার আগে সবসময় ভালোভাবে রোদে রেখে ভালোভাবে শুকিয়ে নিয়ে তবেই জামা কাপড় আলমারিতে রাখবেন। এতে আপনার আলমারি কিন্তু ভালো থাকবে এবং সেই সঙ্গে জামা কাপড়েও পোকামাকড় হবে না।

  • লবঙ্গ রাখুন

আপনার আলমারিতে পোকামাকড় হয়ে জামা কাপড় নষ্ট করে দেয়? তাহলে দ্রুত সেখানে লবঙ্গ রাখুন। কারণ এই লবঙ্গের উগ্র গন্ধে উইপোকা কিংবা অন্যান্য পোকামাকড় সেখানে প্রবেশ করবে না।

  • ভিনেগার ও সামান্য জল স্প্রে করুন

আলমারিতে কীটপতঙ্গ থাকলে তা দূর করতে আপনি আলমারির কোনায় কোনায় ভিনেগার ও সামান্য জল স্প্রে করে দিন। তাহলে উইপোকা থাকলে দ্রুত তারা মরে যাবে।

  • নুন রাখুন

পোকামাকড় দূর করতে আপনি কিন্তু জামা কাপড়ের মধ্যে সামান্য একটা ছোট প্যাকেটের নুন রেখে দিতে পারেন। এতে উইপোকা আপনার জামাকাপড়ের ধারে কাছে আসবে না।

  • নারকেল তেল ও নিমতেল

যদি আপনার কাঠের আলমারি হয়, তাহলে নারকেল তেল ও নিমতেল একসঙ্গে মিশিয়ে আপনি রেখে দিতে পারেন। এতে কিন্তু সহজে আপনার আলমারিতে উইপোকা আসবে না। এতে আপনার জামা কাপড় ভালো থাকবে। এটি বাড়িতে রাখলেও কোন পোকামাকড় হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+