মাছির জ্বালায় বাড়িতে অতিষ্ঠ হয়ে উঠছেন, দ্রুত মুক্তি পেতে মানুন এই ঘরোয়া টিপসগুলি
যখন আপনি বাড়ির সমস্ত কাজ সেরে একটু শান্তিতে খেতে বসেছেন কিংবা ঘুমোচ্ছেন ঠিক তখন আপনার কানের ধারে এসে ভ্যানভ্যান করছে মাছির ঝাঁক। তখন কী যে বিরক্ত লাগে তা যাদের সঙ্গে হয় তারাই জানে। এসময় কিন্তু মেজাজ বিগড়ে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। তাছাড়া রান্না করতে যাচ্ছেন গিয়ে দেখছেন রান্নাঘরে মাছি ঘুরে বেড়াচ্ছে। তাহলে তো আর কোনোও কথাই নেই।
খাবার-দাবারের উপর মাছি বসলে নানান রোগের প্রভাবও কিন্তু বাড়তে থাকে। কারণ মাছি ব্যাকটেরিয়া ও নানান ক্ষতিকার জীবাণু বহন করে থাকে। ময়লা, আবর্জনা, নর্দমাতে মাছি বসে যদি আপনার রান্না করা খাবারদাবারের উপরে বসে তাহলে কিন্তু নানান ব্যাকটেরিয়া ও জীবাণু ছড়িয়ে পড়বে। যদি আপনি খুব সহজ উপায়ে বাড়ি থেকে মাছি তাড়াতে চান তাহলে এই ঘরোয়া প্রতিকার গুলি মানতে পারেন। দেখুন কী কী করবেন।

- লবঙ্গ ও লেবু
একটি লেবু চার টুকরো করে প্রথমে কাটুন। তারপর ২ থেকে ৩ টি লবঙ্গ লেবুর ভেতরে ঢুকিয়ে দিন। তারপর একটি পাত্রে সামান্য পরিমাণ জল দিয়ে লেবুটা সেদ্ধ করুন। ঠান্ডা হলে সেটি একটি বোতলে ভরে স্প্রে করে নিন ঘরে। তারপর ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন। দেখবেন লেবুর টক গন্ধ থেকে মাছি দূরে পালিয়ে যাবে।
- অ্যাপেল সিডার ভিনিগার
একটি ছোট পাত্রে অ্যাপেল সিডার ভিনেগার ঢেলে তাদের কয়েক ফোঁটা সাবান গুঁড়ো দিন। তারপর সেটি রান্নাঘরে, টেবিলের তলায়, বেসিনে স্প্রে করে দিন। ভিনেগারের গন্ধে মাছি চলে যায়।
- তুলসী পাতা
তুলসী পাতাতেই জব্দ হবে মাছি। তুলসী পাতার গন্ধ একদমই পছন্দ করে না তারা। তাই জানালার আশেপাশে আপনি তুলসী গাছ রাখতে পারেন। তাছাড়াও যদি আপনি জলে কয়েকটা তুলসী পাতা সেদ্ধ করে যেখানে যেখানে মাছি বা মশা রয়েছে সেখানে দিয়ে দিন তাহলে দেখবেন মাছি, মশা কিছুই ঘরে থাকবে না।
- চিনি, বেকিংসোডা
এক চামচ বেকিং সোডা ও এক চামচ চিনি কিছু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করুন। সেটি আপনার ঘরের চারিপাশে ছড়িয়ে দিন। আবার যদি সেটি কিন্তু আপনি একটি বোতলে ঢুকে আপনার রান্নাঘরের কোণেও রাখতে পারেন। চিনির গন্ধে মাছিরা সেখানে আসলেও বেকিং সোডার গন্ধে মারা যাবে খুব সহজেই।
- নেট লাগান
ঘরে যাতে মাছি না ঢোকে তার জন্য আপনি আপনার ঘরের জানলায় নেট লাগিয়ে নিন। এতে কিন্তু আপনার বাড়িতে মাছি অনেক কম আসবে বাড়িতে।












Click it and Unblock the Notifications