শুকনো কাশির সমস্যায় ভুগছেন, রেহাই পেতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি
আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেরই ঠান্ডা লেগে যায়। সর্দি- কাশির মতো সমস্যা হয়। দীর্ঘদিন যদি সেদিকে নজর দেওয়া না হয় তাহলে কিন্তু বুকে কফ জমে যায়। তারপরে সেই কফ বুকে শুকিয়ে যায়।
তারপরে কিন্তু শুরু হয় শুকনো কাশি। এথেকে বুকে ব্যথা হয়। এর থেকে রেহাই পেতে আপনিও মানুন এই ঘরোয়া উপায়গুলি।

- নুন ও আদা মিশিয়ে খান
শুকনো কাশি থেকে মুক্তি পেতে আপনাকে নুন ও আদা একসঙ্গে মিশিয়ে খেতে হবে। কীভাবে খাবেন? আদায় প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা যেকোনোও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। তাই আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে একটি প্যানে ঘি দিয়ে নুন দিয়ে সামান্য ভেজে নিন। এতে আপনার বুক থেকে পুরনো কফ বেরোবে এবং শুকনো কাশি থেকে মুক্তি পাবেন।
- ঘি ও গোলমরিচ খান
ঘিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। গলা ব্যথা হলেও আপনি কিন্তু ঘি খেতে পারেন । গোলমরিচ ও ঘি নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে খেলে আপনি শুকনো কফ থেকে মুক্তি পাবেন এবং সহজে কমবে শুকনো কাশিও।
- গরম জলে গার্গল করুন
জল গরম করে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে আপনি গার্গল করতে পারেন। গার্গল করলে বুকের ভেতর থেকে পুরনো কফ উঠবে। দিনে অন্তত দুই থেকে তিনবার এটি করতে হবে। তারপরেই আপনি শুকনো কাশি থেকে মুক্তি পাবেন।
- গরম জলে মধু মিশিয়ে খান
গরম জলে ও মধু মিশিয়ে খেলে আপনার সহজেই গলা ব্যথা দূর হবে। শুকনো কাশি থেকে রেহাই মিলবে। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া গলা জ্বালা ভাব কমাতে এটি সাহায্য করে। তবে প্রাপ্ত বয়স্ক ও বয়স্ক ব্যক্তিরা এটি খেতে পারবেন। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications